পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, পুলিশের জালে বিজেপি নেতার ভাইপো

পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, অবশেষে পুলিশের জালে শান্তিপুরের বিজেপি নেতা দীপক বিশ্বাসের ভাইপো মিন্টু বিশ্বাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, অবশেষে পুলিশের জালে শান্তিপুরের বিজেপি নেতা দীপক বিশ্বাসের ভাইপো মিন্টু বিশ্বাস। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দুই লক্ষ টাকা নগদ ও ব্যাঙ্কের পাসবই উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে শুধু প্রতারণার অভিনয় নয়, স্ত্রীকে নির্যাতনের অভিযোগও উঠেছে। স্বামীর বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ মিন্টুর স্ত্রী। অভিযোগ, পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে রানাঘাট থানার অন্তর্গত চন্দ্রপুর এলাকার এক মহিলার কাছ থেকে তিনি ৬ লক্ষ টাকা হাতিয়েছেন। তাঁকে বেঙ্গল পুলিশের সাব-ইন্সপেক্টর (SI) হিসেবে পরিচয় দিয়েছিলেন মিন্টু। এইভাবেই তিনি মহিলার বিশ্বাস অর্জন করেন। এরপর মহিলা চাকরি পাওয়ার লোভে প্রথমে অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে ৪ লক্ষ ২৯ হাজার টাকা মিন্টুকে দেয়। এরপর নগদ ১ লক্ষ ৭১ হাজার টাকা দেয়। এরপরে দীর্ঘদিন কেটে গেলেও মহিলার কোনও নিয়োগপত্র না আসায় তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।

এরপরেই পুলিশে মিন্টুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে মিন্টু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর মিন্টুর বেলগড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকার বাড়িতে অভিযান চালায় রানাঘাট ও শান্তিপুর থানার পুলিশ। সেখান থেকে নগদ দুই লক্ষ টাকা ও একটি ব্যাঙ্কের পাসবই বাজেয়াপ্ত করে। তবে মিন্টুর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তাঁর স্ত্রী জানিয়েছেন, ২০২১ সালে সম্বন্ধ করে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের সময় মিন্টু জানিয়েছিলেন, তিনি বন দফতরের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) হিসেবে কর্মরত। কিন্তু বিয়ের দু’মাস পর তিনি জানতে পারেন যে, আদতে মিন্টু একজন চোর। এমনকি মিন্টু তাঁর শ্বশুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও কৌশলে টাকা চুরি করেছেন। মিন্টুর স্ত্রীর আরও দাবি, বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে চরম মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তাঁকে একা ঘরে থাকতে দেওয়া হত না, বাবার বাড়ির সঙ্গে কথা বলতে দেওয়া হত না। শেষপর্যন্ত মারধর করে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এরপরেই তিনি আইনি পদক্ষেপ নেন। মহিলার আরও অভিযোগ, তিনি বাড়ি ছেড়ে চলে আসার পর মিন্টু গুপ্তিপাড়ার এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, তাঁকে দামি আইফোন ও সোনার গয়না উপহার দিয়েছেন। পরে সেই মহিলাই ব্ল্যাকমে্লের অভিযোগ করেছেন মিন্টুর বিরুদ্ধে। এমনকি মিন্টুর দাদা মিঠুন বিশ্বাসের বিরুদ্ধেও একই ধরনের বধূ নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়া শান্তিপুরের এক নামী মোবাইল দোকানের কর্মচারী এবং সমুদ্রগড়ের একাধিক ব্যবসায়ীও মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধৃত যুবক কি একাই এই চক্র চালাত, নাকি এর পেছনে আরও প্রভাবশালী কেউ রয়েছে, তা খতিয়ে দেখতে জোর তদন্ত চালাচ্ছে রানাঘাট ও শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনায় স্থানীয় বিজেপি কনভেনার দীপক বিশ্বাস জানিয়েছেন, ভাইপোর সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ নেই এবং ভাইপো যা করেছে তা সম্পূর্ণ অনৈতিক। আইন আইনের পথে চলবে বলে মন্তব্য করে তিনি জানান, বাজেয়াপ্ত হওয়া নগদ প্রায় দুই লক্ষ টাকা আসলে তাঁর গোল্ড লোন নেওয়া টাকা, যার প্রমাণ তিনি আদালতে পেশ করবেন।

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

ধামসা-মাদলের তালে রাতভর উৎসব, রামনগরে করম পরবে মাতল আদিবাসী পাড়া

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর