স্ত্রীকে নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির মন্ডল সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ : স্ত্রীকে নির্যাতন করে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বনগাঁ উত্তরের বিজেপির মন্ডল সভাপতি জয় হালদার। স্ত্রীয়ের ওপর অত্যাচার চালানো ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ পেতেই সচেষ্ট পুলিশ প্রশাসন। অভিযুক্ত জয় হালদারকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জয় হালদার প্রতিনিয়ত স্ত্রীকে মারধর ও খুনের হুমকি দিত। স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার পুলিশ তাঁকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহাকুমা আদালতে পাঠায়। ‌জয় হালদারের স্ত্রীই অভিযোদ গায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত জয় হালদার এই বিষয়ে বলেছেন, এটা তাদের পারিবারিক অশান্তি। বড় কিছু নয়। ‌

এই বিষয়ে বনগাঁ সংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন,নির্বাচনের আগে পুলিশ বিজেপির বিভিন্ন কার্যকর্তাদের গ্রেফতার করছে। কোনো কারণ ছাড়াই তাঁদের গ্রেফতার করা হচ্ছে। এই ক্ষেত্রে তৃণমূলের কাজসাজি রয়েছে। তারাই ভয় দেখিয়ে তাঁর স্ত্রীকে দিয়ে থানায় অভিযোগ দায়ের করিয়েছে। বিজেপি সূত্রের খবর , ধৃতের স্ত্রী বলেছেন তাঁকে ভয় দেখানো হয়েছে। সেই কারণে তিনি অভিযোগ দায়ের করেছেন।

বিজেপিকে কটাক্ষ করে বনগাঁ সংগঠনিক জেলা সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, স্ত্রীয়ের ওপর নির্যাচনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতাকে।এটাই বিজেপির সংস্কৃতি। মহিলাদের সম্মান দিতে জানে না বিজেপি। যাঁরা মহিলাদের অসম্মান করে, তাঁরাই গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। সে দল নিজের ঘরের মহিলাদের সম্মান দিতে জানে না সেই দল এই পশ্চিমবঙ্গের মহিলাদের কি সম্মান দেবে ?

 

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও