Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অভিনব ভোজের আয়োজন করছে বিজেপি, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে কারা খাবেন?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সাল থেকে শুরু হয়েছে। বাংলায় নির্বাচনের আগে দলিত–মতুয়া–নমঃশূদ্রদের বাড়িতে খানাপিনা। আর সেটা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও অব্যাহত থাকবে। এমনই পরিকল্পনা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে এবার তাতে কিছু পরিবর্তন আসছে। আর এটাই গোপন রাখা হয়েছিল সবার কাছ থেকে। সেটাই এখন সামনে চলে এল। বাংলায় অস্থায়ী আস্তানা গড়ে তুলছেন গো–বলয়ের বিজেপি নেতারা। মোদি–শাহ, নীতিন নবীন থেকে শুরু কেন্দ্রীয় নেতারা এখন ডেইলি প্যাসেঞ্জারি করবেন। সেটা ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে। এবারও তাঁরা এলেই পাতপেড়ে খাবেন বাছাই করা দলীয় কর্মীদের বাড়িতে। তাঁদের কেউ তফসিলি জাতি, উপজাতি থেকে শুরু করে মতুয়া অথবা নমঃশূদ্র। আদিবাসী সম্প্রদায়ও তালিকায় রয়েছে। আর ভিন রাজ্যের হিন্দি ভাষাভাষি নেতারা বাড়িতে খাবেন বলে সূত্রের খবর।

এদিকে সেই খাবারের ছবি সংবাদমাধ্যমে দেখা যাবে। ক্যামেরার ফ্ল্যাশ ঝলকে সামনে উঠে আসবে দলিত সম্প্রদায়ের দলীয় কর্মীরা। এমনই চিত্রনাট্য ঠিক করা আছে। কিন্তু যেটা সবার আড়ালে রাখা হবে সেই ঘটনা বেশ চমকের। দলের দলিত কর্মীদের বাড়িতে এসে ভিন রাজ্যের বিজেপি নেতারা খাবেন এটাই সামনে রাখা হচ্ছে। কিন্তু রান্না করবেন বিশেষ রাঁধুনি সেটা আড়ালে রাখা হচ্ছে বলে সূত্রের খবর। সুতরাং বিজেপি নেতারা কতটা আন্তরিক এই দলিত–মতুয়া–নমঃশূদ্রদের জন্য তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দলিত বাড়ির গৃহিণীর রান্না করা খাবার তাঁরা খাবেন না। সুতরাং এসব আয়োজন যে শুধুই প্রচারের স্বার্থে তা বুঝতে এখন আর অসুবিধা হচ্ছে না বাংলার মানুষজনের।

অন্যদিকে বিজেপি নেতারা এখানে আসার আগে চলে আসবেন বিশেষ রাঁধুনি। দলিত কর্মীদের বাড়িতে এসে তৈরি করবেন নিরামিষের হরেক পদ। বিজেপি নেতারা তারপর সেখানে এসে সারবেন খানাপিনা। সংবাদমাধ্যমে সেটাই প্রচার হবে। সোশ্যাল মিডিয়ায় বড় করে দেখানো হবে সেই সব ছবি এবং ভিডিও। কিন্তু তাতে কি লাভ হবে?‌ এই প্রশ্নও এখন উঠতে শুরু করেছে। আসলে বিজেপি নেতাদের দলিত–প্রীতি দেখাতেই এসব করা হবে। কিন্তু নেপথ্য খবর সামনে আসবে না বলে সূত্রের খবর। এই পরিকল্পনা এবার সামনে চলে এল। ফাঁস হয়ে গেল গোপন ছক। তাহলে এটা কি একটা ‘অস্পৃশ্য’ বিভাজন?‌ উঠছে প্রশ্ন।

এছাড়া জেলা সভাপতিদের পাঠানো নির্দেশিকায় খাবারের পদ ঠিক করা হচ্ছে। শাক, ডাল, পনির এবং সবজি। ভাত হবে মোটা চালের। এটাই এখনও পর্যন্ত ঠিক হয়ে আছে। এবার নিমন্ত্রিতদের তালিকায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যের নানা নেতা–মন্ত্রীরা আছেন বলে সূত্রের খবর। এই বিষয়টি এখন সামনে আসতেই তৃণমূল নেতা দেবু টুডু বলেন, ‘‌এটাই বিজেপি’র সংস্কৃতি। বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন তফসিলি জাতি, উপজাতিদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। নির্বাচনের আগে লোক দেখানো আদিবাসীদের বাড়িতে খেতে যাবেন। তাও আদিবাসী বধূর হাতে রান্না খাবেন না। এমন স্পর্শকাতর ইস্যুতেও বিজেপির জুমলা। ওদের চিত্রনাট্য বাংলার মানুষ বুঝে গিয়েছেন।’‌

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী