সোনামুখীতে নিজের গড়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, গাড়িতে ইট ছোঁড়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনামুখী: বাঁকুড়ায় নিজের বিধানসভায় এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক। একে কেন্দ্র করে চাপানোত্তর শুরু হয়েছে বাঁকুড়ার সোনামুখীর(Sonamukhi) মহেশপুরে। অভিযোগ নিজের বিধানসভায় এলাকায় তার গাড়ি আটকে খুনের হুমকি দেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সূত্রে খবর সোমবার বিকেলে প্রজাতন্ত্র দিবসের একাধিক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি(Dibakar Gharami)। অভিযোগ মহেশপুরে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান একদল মানুষ। বিধায়ককে ঘিরে ও ব্যাক্স স্লোগান দেওয়া হয় শুধু তাই নয় তার গাড়ি লক্ষ্য করে ইট – পাটকেল ছোড়া হয়।

বিধায়ক দাবি করেন, তৃণমূল এই হামলা চালিয়েছে অন্য দিকে বিদায়ের উপর হামলার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবাদে নামেন বিজেপি কর্মীরা তৃণমূল অবশ্য হামলায় তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে বাঁকুড়ার নেতাদের দাবি এটি আসলে ছিল জনগণের প্রতিরোধ। বিধায়ক দিবাকর ঘরামি খবর পেয়েছিলেন তার বিধানসভার মহেশপুর গ্রামে(Maheshpur Village) এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। সোমবার একটি হুইলচেয়ার এবং চিকিৎসার সাহায্যের জন্য কিছু নগদ টাকা নিয়ে তিনি ওই বৃদ্ধের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় তিনি বিক্ষোভ এবং হামলার মুখে পড়েন। তার অভিযোগ খুন করার হুমকি দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের মধ্যে থেকে। সোনামুখীতে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি কখনো ছিল না বলে দাবি করেন বিজেপি বিধায়ক।

তাঁর দাবি, বাংলাদেশ কিংবা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে সোনামুখীতে সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে। বিধায়কের অভিযোগ সোনামুখীতে তিনি যখন গ্রাম থেকে বেরিয়ে আসছিলেন ,সেই সময় তৃণমূলের এক যুব নেতা তাঁর গাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে তাকে নেমে আসতে বলেন।এরপর নেমে তিনি কথা বলতে গেলে লোকজন ডেকে ওই নেতা অকথ্য ভাষায় গালমন্দ করেন। প্রাণে মারার হুমকি দেন এবং গাড়ি লক্ষ্য করে ইট – পাটকেল ছোড়া হয়। তৃণমূল নেতৃত্ব এই হামলা করেছে। যতক্ষণ না এই হামলাকারীরা গ্রেফতার হচ্ছে ততক্ষণ বাঁকুড়া জেলা জুড়ে অবরোধ এবং বিক্ষোভ চলবে বলে বিধায়ক দাবি করেছেন।

অন্যদিকে, তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত দাবি করেছেন, ঘটনাস্থলের ভিডিও দেখলেই বোঝা যায় মানুষ বিধায়ককে ঘিরে ধরে জিজ্ঞাসা করছেন। গত সাড়ে চার বছরে গ্রাম পঞ্চায়েত রাধা মোহনপুর এলাকায় এবং মহেশপুর গ্রামের উন্নয়নের জন্য তিনি কি কাজ করেছেন ?জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। জনগণের অধিকার আছে বিধায়কের কাছে উন্নয়নের খতিয়ান জানতে চাওয়ার ।সেই ঘটনাকে হামলা বলে রাজনৈতিক কুৎসা করছেন বিজেপি বিধায়ক।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর