পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মিটলেই রাজ্যের আটটি পুরসভায় ভোট। যার মধ্যে রয়েছে কলকাতা ও হাওড়া পুরসভা। পুরসভার ভোটের কথা মাথাতে রেখেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রস্তুত রাজ্যের শাসকদলও। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২০৮টি আসন পেলেও পুরভোটে হাল্কাভাবে নিতে নারাজ পদ্ম শিবির। তাই দলের সিনিয়র নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া ও কলকাতা পুরসভার ভোট পরিচালন করার জন্য। প্রার্থী তালিকা থেকে প্রচার কৌশল ও সংকল্পপত্র সবটাই দেখবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। এবার জেলার বিভিন্ন বিধায়কদের পুরভোটের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। একাধিক বিজেপি বিধায়ককে করা হয়েছে জেলার ইনচার্জ।

সেই সংক্রান্ত একটি তালিকা গতকাল, শনিবার রাতে প্রকাশ করেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাতে দেখা গিয়েছে বহরমপুর, আলিপুরদুয়ার, যাদবপুর, মেদিনীপুর, আসানসোল, কাটোয়া সাংগঠনিক জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি বিধায়কদের। যাদবপুর বাদ দিলেন বাকি সবকটি সাংগঠনিক জেলায় রয়েছে পুরসভা। পুজোর পর আটটি পুরসভার ভোট মিটলেই বাকিগুলিতে জানুয়ারি মাসের মধ্যে নির্বাচনে যাবে রাজ্য সরকার। কারণ রাজ্যের একাধিক পুরসভায় বসানো রয়েছে প্রশাসক। আবার তৃণমূলের দখলে থাকা পুরসভাগুলিতে মিলছে না কোনও পরিষেবা। নাগরকিদের কথা ভেবেই এবার দ্রুত রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট করাবে শুভেন্দুর সরকার। তাই সাংগঠনিক জেলার ইনচার্জ করা হয়েছে বিজেপি বিধায়কদের। উল্লেখযোগ্যাভাবে যাদবপুর সাংগঠনিক জেলায় বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন গুহকে। বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির পর ডানা ছাঁটা হয়েছে বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের। এবার তাঁর মাথার উপর বসানো হল দীপাঞ্জনকে।

আরও পডুন: রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

এরই সঙ্গে রাজ্য বিজেপিতে গুরুত্ব বাড়ানো হয়েছে বরানগরের বিধায়ক সজল ঘোষের। সুবক্তা সজলকে করা হয়েছে রাজ্য বিজেপির মুখপাত্র। কদিন আগেই দেবজিৎ সরকারের নেতৃত্বে মুখপাত্রদের টিম গঠন করেছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এবার তাতে বাড়তি দায়িত্ব দেওয়া হল সজল ঘোষকে।

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের