নাড্ডাকে থোড়াই কেয়ার, ফের বঙ্গভঙ্গের দাবি তুললেন বিজেপি বিধায়ক

নির্দেশ না মেনেই ফের বাংলা ভাগের কথা বললেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। বাংলা ভাগের দাবি তুলে অস্বস্তিতে ফেলল বিজেপিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্র- রাজ্য মত মিলছেই না। তা নিয়ে বিজেপি (BJP) শিবিরকে বারবার পড়তে হয়েছে অস্বস্তিতে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলছেন, বাংলা ভাগ নয়। রাজ্য বিজেপির দাবি, বঙ্গভঙ্গ। বাংলা ভাগ করার প্রস্তাবে বঙ্গ বিজেপিতেও দেখা দিয়েছে বিভাজন। পশ্চিমবঙ্গ সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কড়া নির্দেশ দিয়েছিলেন, বাংলা ভাত নিয়ে একটি ও কথা না বলার। তবে তা গ্রাহ্যই করলেন না বঙ্গের বিজেপি বিধায়ক (MLA)। উস্কে দিলেন বঙ্গভঙ্গের বিতর্কিত প্রস্তাব।

রাজ্য সফরে এসে জেপি নাড্ডার (JP NADDA) স্পষ্ট নির্দেশ ছিল, বাংলা ভাগ নিয়ে একটাও কথা না বলার। তবে সেই নির্দেশ পরোয়া না করেই ফের ফের বাংলা ভাগের কথা বললেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। শুক্রবার বিধানসভার ছবিতে তিনি বলেন, যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁরা চান বাংলা ভাগ। এই দাবিকে চাপা দেওয়া সম্ভব নয়। বলেন, চাপা দেওয়া সম্ভব হয়নি এই দাবি, আর সম্ভব হবেও না। তবে কি নাড্ডার নির্দেশ অমান্য করছেন? এই প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন, ভোকাল ফর লোকাল। স্থানীয় মানুষদের এটাই ভাবি। এরপরেই জোর গলায় বলেন, বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন, দেশের কেন্দ্র সরকারের কাছে এই আবেদন করা হচ্ছে। এর পরেই কার্শিয়াং প্রসঙ্গ টেনে বলেন, ১৯৫৪ সালে কার্শিয়াংকে বঙ্গের অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির বৈঠকের জেপি নাড্ডার নির্দেশ ছিল, বাংলা ভাগ নিয়ে কথা না বলার। বলেছিলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজের কথা। তবে বাংলার বিধায়ক- সাংসদরা বারবার দাবি তুলেছেন বাংলা ভাগের। কখনও দাবি উঠেছে, বাংলা থেকে উত্তরকে ভাগ করে আলাদা রাজ্য ঘোষণা করার। আবার কখনও দাবি উঠেছে, জঙ্গলমহলকে আলাদা রাজ্য ঘোষণা করার। উল্লেখ্য, আলাদা রাজ্যের দাবি বারবার করে এসেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএলও। তাঁদের দাবি, কোচ কামতাপুর রাজ্যের। উল্লেখ্য, এর আগে কেএলও আলাদা রাষ্ট্রের দাবিও তুলেছিল। বিচ্ছিন্নতাবাদী (KLO) সংগঠনের প্রধান জীবন সিংহ আলাদা রাজ্যের দাবি তুলে হুঁশিয়ারি দিয়ে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। তাঁর মুখে প্রশংসা শোনা গিয়েছিল বিজেপি সাংসদ (MP) জন বার্লা, নিশীথ প্রামাণিক এবং জয়ন্ত রায়ের নামে। নিশীথ প্রামানিক আবার স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তৃণমূলের (TMC) অভিযোগ, কেএলও এবং বঙ্গ বিজেপির যোগ রয়েছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধান নিজেই তা প্রমাণ করে দিয়েছেন। সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) বলেছিলেন, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের বন্দুকের মুখ তিনি ভোঁতা করে দিতে জানেন। তাই বাংলা ভাগের কথা বলে লাভ নেই।

সাম্প্রতি, বিজেপির সর্বভারতীয় সভাপতি বুঝতে পেরেছিলেন, বাংলা ভাগের প্রস্তাব রাজ্যবাসী ঠিকঠাক মেনে নিচ্ছেন না। তাই বাংলা ভাগ নিয়ে মুখ না খোলার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিজেপি বিধায়ক আবারও বাংলা ভাগের দাবি তুলে চরম অস্বস্তিতে ফেলল বিজেপি শিবিরকে।

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ