চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রামকে নিয়ে রাজনীতি করবো না তো কী রাবণকে নিয়ে করবো’, বিস্ফোরক দেবশ্রী

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মিডিয়ার সামনে উত্তেজনার বশে মুখ ফস্কে সত্যি কথাটা বলেই ফেললেন উত্তরবঙ্গের(North Bengal) রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের(Raiganj Constituency) বিজেপি সাংসদ(BJP MP) দেবশ্রী চৌধুরী(Debasree Chowdhury)। দলের একটি কর্মসূচীতে যোগ দিয়ে নিজের সংসদীয় কেন্দ্রের মধ্যে থাকা একটি ধর্মস্থলে গিয়েছিলেন দেবশ্রী। সেখানেই সংবাদমাধ্যমের সামনে বলে বসেন, ‘রামকে নিয়ে রাজনীতি করবো না তো কী রাবণকে নিয়ে করবো। শাহজাহানকে নিয়ে করবো?’ কার্যত দেবশ্রী স্বীকার করে নিয়েছেন যে ‘রাম’(Bhagwan Ramchandra) ভিন্ন তাঁদের কাছে কার্যত রাজনীতি করার আর অন্য কোনও ইস্যু নেই। ‘রাম’কে নিয়েই তাঁদের যাবতীয় কর্মকান্ড। সেখানে দাম পায় না দেশের উন্নয়ন, দশের উন্নয়ন। দাম পায় না বেকারত্ব, মূল্যবৃদ্ধি। দাম পায় না আমজনতার চাওয়াপাওয়া। কার্যত ‘রাম’ময় তাঁদের রাজনীতি।

সামনেই লোকসভার নির্বাচন। তাতে রায়গঞ্জ থেকেই পদ্মশিবিরের প্রার্থী হতে পারেন দেবশ্রী। যদিও প্রশ্ন থাকছে এবারে তাঁর জয় নিয়ে। কেননা উনিশের লোকসভা ভোটে রায়গঞ্জ থেকে দেবশ্রী জিতলেও একুশের বিধানসভা নির্বাচনে তাঁর সংসদীয় কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টিতেই হেরেছিল বিজেপি। জিতেছিল তৃণমূল। যে ২টি কেন্দ্রে বিজেপি জিতেছিল সেই দুই বিধায়কও পরে চলে আসেন তৃণমূলে। দেবশ্রী যেমন একুশের ভোটে নিজ এলাকায় বিজেপিকে জেতাতে পারেননি তেমনি ধরে রাখতে পারেননি তাঁর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদও। কার্যত একুশের ভোটে বাংলার মাটিতে ও দেবশ্রীর এলাকায় বিজেপির হারের পরে পরেও তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে সরিয়ে দেওয়া হয়। এখন ফের ‘রাম’কে আঁকড়ে ধরে ২৪’র ভোট বৈতরণী পার হতে চাইছেন দেবশ্রী চৌধুরী।

Published by:

Share Link:

More Releted News:

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

‘উদ্ধব–স্ট্যালিন–অখিলেশ–তেজস্বী আমার সঙ্গে যোগাযোগ করেছে’,‌ নয়া ইঙ্গিত মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ