Loading live market data...
Loading active stocks...
Connecting...

ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ

ভাতারের বামশোর গ্রামে ফিরে এসেছেন ট্রেন দুর্ঘটনায় আহত ২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: করমণ্ডল (COROMONDEL EXPRESS) দুর্ঘটনার আহতদের দেখতে গিয়েছিলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আর তাতেই গ্রামবাসীদের চরম বিক্ষোভের মুখে পড়েন তিনি। পূর্ব বর্ধমান জেলার ভাতারের ঘটনা।

ভাতারের বামশোর গ্রামে ফিরে এসেছেন ট্রেন দুর্ঘটনায় আহত ২ জন। তাঁরা পরিযায়ী শ্রমিক। খবর পেয়েই রবিবার তাঁদের সঙ্গে দেখা করতে চান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। তিনি যেতেই তাঁকে ঘিরে ধরেন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ।

সাংসদকে ঘিরে গ্রামবাসীরা বলেন, ‘আমরা আপনাকে সাংসদ করেছি কিন্তু আপনাকে এলাকায় দেখা যায় না কেন?’ তাঁদের প্রশ্ন, কেন আবাস যোজনা’র ঘর নিয়ে এত সমস্যা? কেন ১০০ দিনের কাজের টাকা- কাজ বন্ধ? বিক্ষোভকারীরা আরও বলেন, ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার জন্যই পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে হয়।

বিক্ষোভের মুখে পড়ে কোনও মতে ওই উত্তপ্ত এলাকা ছাড়েন বিজেপি সাংসদ। গ্রামবাসীদের বক্তব্য, সহানুভূতি দেখাতে ওঁ এসেছে রাজনীতি করার জন্যই। যদি সত্যি সহানুভূতিশীল হতেন তাহলে নিয়মিত এলাকায় আসতেন।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা