বিজেপি সাংসদ খগেন মুর্মুর নিরাপত্তা ওয়াই প্লাস হল, রক্ষীর সংখ্যা বেড়ে হল ১১

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: হামলার পর নিরাপত্তা বাড়ল বিজেপি সাংসদ খগেন মুর্মুর। ওয়াই + ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় সাংসদের। আগে ছিলেন দুইজন নিরাপত্তারক্ষী। এখন সেই রক্ষীর সংখ্যা বেড়ে হল ১১। সেই সঙ্গে সাংসদের বাড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সাংসদের সাথে কেউ দেখা করতে আসলে নিরাপত্তা রক্ষীদের অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উল্লেখ্য উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে গত ৬ অক্টোবর আক্রান্ত হয়েছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু (MP Khagen Murmu)।

এরপর তিনি শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। প্রায় ২০ দিন পর শনিবার রাত্রে তিনি বাড়ি ফিরে আসেন। এখন তাকে বিশ্রামে রাখতে বলা হয়েছে। চিকিৎসকদের তরফে পুরোপুরি কথা বলতে বারণ করা হয়েছে। আগামী এক দু দিনের মধ্যে তাকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হবে।অঞ্জু কিস্কু(Anju Kisku) বিজেপি সাংসদের স্ত্রী জানান, দিল্লিতে তারা চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা পরবর্তীকালে কি পরামর্শ দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্যরা।

সাংসদ খগেন মুর্মু এখনো স্বাভাবিক কথা বলতে পারছেন না। ব্যথা রয়েছে তার মুখমণ্ডলে। এই হামলার ঘটনায় যারা গ্রেফতার হয়েছে প্রকৃত তারা কারা সে ব্যাপারে এখনো জানেন না আহত সাংসদের পরিবারের সদস্যরা। সাংসদ হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দিল্লিতে খগেন মুর্মু চিকিৎসার জন্য যাওয়ার পর সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে সূত্রের খবর।

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি