‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের জমানায় তোলাবাজি, সিন্ডিকেট এই সংস্কৃতিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। সেই তোলাবাজি ও সিন্ডিকেট থেকে বাঁচতেই বাংলার মানুষ বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তোলাবাজি-সিন্ডিকেট রাজ্য থেকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতিতে ভরসা রেখেছিলেন রাজ্যের মানুষ। কিন্তু পালাবদলের পর দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। খোদ বিজেপির শীর্ষ নেতৃত্বই ক্ষুব্ধ দলের একাংশের আচরণে। কাটমানি ও তোলাবাজির সঙ্গে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের নিচুর তলার একাংশকে।

এবার সেই সংস্কৃতি পুরোপুরি বন্ধ করতে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, শনিবার হুগলির ডানকুনির সভা থেকে তিনি বলেন, ‘ট্রেড ইউনিয়নের নাম করে কারখানা থেকে তোলাবাজি করলে ব্যবস্থা নিক পুলিশ। কারণ বিজেপির কোনও ট্রেড ইউনিয়নই নেই। কারখানা থেকে চাঁদা তোলার কোনও সিস্টেম নেই বিজেপিতে। বিজেপি আসার পর সিন্ডিকেট শব্দটা উঠে গিয়েছে। এরপরও কিছু মানুষ দলের পতাকা নিয়ে চার ঘন্টার মধ্যে বিজেপিতে এসেছে। এখানে পুলিশের বড় কর্তারা আছেন। কোনও রাজনৈতিক ঝাণ্ডা নিয়ে কেউ আসেন বা ট্রেড ইউনিয়নের কোনও দাবির কাছে মাথানত করবেন না। আমাদের ট্রেড ইউনিয়ন নেই। কেউ যদি বিজেপির নাম করে তোলাবাজি করে তাহলে গ্রেফতার করুন। পুলিশকে সেই নির্দেশ দিচ্ছি।’

আরও পডুন: নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

শমীক আরও বলেন, ‘ডানকুনিতে কিছু মানুষ বিক্ষিপ্তভাবে এই ধরনের কাজ করছেন। তোলাবাজির সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। তাদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। যদি বিজেপির কেউ হয় বিজেপির তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে এটা নিশ্চিত। যদি কেউ বিজেপি সেজে ফেলে সেখানে বিজেপির কোনও দায়িত্ব নেই। সেক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে। পুলিশ পদক্ষেপ করবে।’ রাজনৈতিক মহলের জল্পনা, দলের কিছু সংখ্যক নেতা যখন দুর্নীতি ও তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। শীর্ষ নেতৃত্বের কাছে সেই বার্তা যখন যাচ্ছে, তখনই নিজেদের অবস্থান ফের একবার স্পষ্ট করলেন শমীক ভট্টাচার্য।

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

দেড় বছর আগে প্রেমের বিয়ে, ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতি দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

অবসরের পর নিশ্চিত আয় চাইছেন? সরকারি এই স্কিমে সামান্য বিনিয়োগেই ২০,০০০ টাকা পেনশন পাবেন

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?