‘‌রবীন্দ্রনাথ শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন’, বাংলায় বিজেপির নতুন সভাপতির মন্তব্যে‌ তুঙ্গে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুর্গাপুরে গিয়ে সভাও করলেন। আর বাংলার মাটিতে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আবার বিতর্কিত মন্তব্য করলেন। যা নিয়ে একদিকে হাসির রোল উঠেছে, অপরদিকে সমালোচনার ঝড় উঠেছে। বিজেপি নেতা থেকে মন্ত্রীরা আগেও একাধিকবার নানা বিতর্কিত মন্তব্য করেছেন বাংলার মনীষীদের নিয়ে। এবার বাংলায় দাঁড়িয়ে সেই ধারা অব্যাহত রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কবিগুরুকে নিয়ে এমন মন্তব্য যে করা যায় তা কেউ কল্পনাও করতে পারেননি। বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্ক তৈরি হল।

এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তির জন্য নোবেল পুরষ্কার পেয়েছেন?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। কারণ এমন মন্তব্যই করেছেন নীতিন নবীন। দুর্গাপুরের সভা থেকে এমনই কথা বলেছেন বিজেপির ‘নবীন’ নেতা। আজ, বুধবার দুর্গাপুরে বর্ধমান বিভাগের কার্যকর্তা সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আবার বাঙালি অস্মিতাকে ভূলুন্ঠিত করলেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি। এই নিয়ে নীতিন বলেন, ‘‌দেশ–সহ এই ভূমিকে যোদ্ধা ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার জন্য নতুন পদ্ধতি দিয়েছেন। তার জন্যে তিনি শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন।’‌ এই কথা বলার পরই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তুমুল বিতর্ক শুরু হয়েছে। এমনকী এই ভাষণের সমালোচনায় সরব হয় তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস।

অন্যদিকে বিজেপি বাংলা এবং বাংলার মনীষীদের চেনে না। বারবার এই অভিযোগ তোলে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। কারণ প্রধানমন্ত্রী খোদ সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘‌বঙ্কিমদা’‌ বলেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু সম্পর্কে বলেছিলেন, ‘‌রবীন্দ্রনাথ সান্যাল’‌। এমনকী দেশভাগের জন্য রবীন্দ্রনাথ দায়ী থেকে শুরু করে বন্দেমাতারম পঞ্চম জর্জের জন্য লেখা, বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রডাক্ট—এমন নানা মন্তব্য বিজেপি নেতারা আগে করেছেন। এবার নয়া সংযোজন—‘‌শান্তির নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ’‌। বক্তা– বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

এছাড়া আরও নানা সময়ে নানা বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে বিজেপি নেতা–মন্ত্রীদের গলায়। এবার জুড়ে গেল বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতির নাম। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কার্যকর্তাদের নিয়ে বৈঠকে নিদান দিতে গিয়ে বলে বসেন, ‘‌কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার জন্য নতুন পদ্ধতি দিয়েছেন। তার জন্যে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বুথ জিততে হবে। শক্তি কেন্দ্র মজবুত করতে হবে।’‌ এসব মন্তব্য করার পর তা কি সম্ভব?‌ উঠছে প্রশ্ন। উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি নয় বরং ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তাঁর ‘‌গীতাঞ্জলি’‌ কাব্যগ্রন্থের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশীয় হিসেবে ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

 

 

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের