বাংলায় পরিবর্তন সম্ভব নয়, নীতিন নবীনকে রিপোর্ট ভিন রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। বাংলার মাটিতেই এই সভা যখন হচ্ছে তখন বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে যে রিপোর্ট গেল তাতে জোর চর্চা শুরু হয়েছে। আর এই রিপোর্ট দিয়েছেন বাংলা সফরে আসা ভিন রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা। সেখানে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে একাধিক যুক্তি। আর সেই যুক্তির উপর ভিত্তি করেই তাঁরা জানিয়ে দিয়েছেন, বাংলায় এখন পরিবর্তন সম্ভব নয়। সুতরাং ঘটা করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলে নির্বাচনের ফলাফলের পর হিতে বিপরীত হতে পারে। এমন তথ্যই তুলে ধরা হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে বঙ্গ–বিজেপির ‘ভুল নীতি’ এবারের বিধানসভা নির্বাচনেও বাংলায় বিজেপির নেতৃত্বে পরিবর্তনের পথে প্রধান অন্তরায়। ঘটা করে বাংলায় ‘পরিবর্তন যাত্রা’ করলেও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ দেখা যায়নি। রাস্তা দিয়ে বিলাসবহুল ভিনরাজ্য থেকে নিয়ে আসা চমকপ্রদ রথ গেলেও বাংলার সাধারণ মানুষ এই যাত্রায় পা মেলাননি। ভিনরাজ্য থেকে বাংলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ করতে আসা হেভিওয়েট নেতারা পৃথকভাবে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে রিপোর্ট জমা দিয়েছেন গোপনে। সেখানেই এমন কথা লেখা আছে। সাংগঠনিক চরম দুর্বলতা এবং লোকবল না থাকায় পরিবর্তন অসম্ভব, জানানো হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে ভিনরাজ্যের হেভিওয়েট বিজেপি নেতাদের কান ভারী করেছে আদি–নব্যরা বলেও অভিযোগ লেখা রয়েছে ওই রিপোর্টে। নয়াদিল্লি থেকে পাঠানো কোটি কোটি টাকা নয়ছয় করার অভিযোগও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর তাই বাংলায় পরিবর্তনের পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ই চতুর্থবার প্রত্যাবর্তন করছেন তা জানিয়ে দিয়েছেন এই হেভিওয়েট নেতারা নীতিন নবীনকে। এই রিপোর্টের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বিধানসভা ভিত্তিক পাঠানো তথ্য হুবহু মিলে গিয়েছে। তাই দলের সম্মান বাঁচাতে বাংলার সংগঠনের উপর ভরসা না রেখে প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভা ভরাতে ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশা থেকে ১৬ থেকে ১৮টি ট্রেন এবং একহাজার বাস ভর্তি করে বিজেপির কর্মী–সমর্থক আনার ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর।

এছাড়া এই রিপোর্টে আরও কিছু তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, বাংলায় ১০০ দিন কাজের টাকা বকেয়া রাখা ও আবাস যোজনার মতো প্রকল্পে গত চার বছর টাকা বন্ধ ভুল নীতি। বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগানো ইভিএমে প্রভাব ফেলবে। বাংলার প্রাতঃস্মরণীয় মণীষীদের নানা সময়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বিকৃতভাবে ‘অপমান’ করার ইস্যু আত্মঘাতী পদক্ষেপ। ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা এখানে কাজে লাগেনি। প্রথমে ‘জয় শ্রীরাম’ স্লোগান এবং পরে মা দুর্গা–মা কালী স্লোগান ব্যুমেরাং হয়েছে। মাত্র দু’মাসে এসআইআর করতে গিয়ে বড় সংখ্যায় হিন্দু ভোটাররাই বাদ পড়েছে। জনসমর্থন নেই। আর বিজেপি কর্মীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়নি। ভিনরাজ্যের নেতারা নীতিন নবীনকে এমনই রিপোর্ট দিয়েছেন বলে সূত্রের খবর।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন