রবি ডাক পাননি, লকেট উত্তরাখণ্ডে! সিঙ্গুরে প্রশ্নের মুখে বিজেপি

রবীন্দ্রনাথবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘আমাকে কেউ কিছু জানাননি। দলের তরফে কোনও নির্দেশও আসেনি। লোকের মুখে শুনেছি এখানে দল কর্মসূচী নিয়েছে, কিন্তু দলের তরফ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। দলের তরফে আমার সঙ্গে এখন কেউ কোনও যোগাযোগও রাখেন না।’

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার থেকে সিঙ্গুরের বুকে ৩দিনের ধর্ণা কর্মসূচি শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। মূলত কৃষকদের জন্য একগুচ্ছ দাবিকে সামনে রেখে গেরুয়া শিবিরের কিষাণ মোর্চা এই কর্মসূচী নিয়েছে যাতে যোগ দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। কে নেই সেখানে? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার মতো অনেকেই ছিলেন এদিনের কর্মসূচীকে। অথচ যে সিঙ্গুরের বুকে এই আন্দোলন সেই সিঙ্গুরের ভূমিপুত্র তথা এলাকার প্রাক্তন বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে এদিনের কর্মসূচীতে ডাকাই হয়নি। দেখা মেলেনি এলাকার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। এমনকি এলাকার স্থানীয় বিজেপি নেতাকর্মীদেরও এদিন কর্মসূচীতে ডাকা হয়নি বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে বিজেপির এই কর্মসূচী তাহলে কাদের নিয়ে? এটা কী দলের নিছকই লোক দেখানো রাজনৈতিক কর্মসূচী!

এই বিষয়ে রবীন্দ্রনাথবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘আমাকে কেউ কিছু জানাননি। দলের তরফে কোনও নির্দেশও আসেনি। লোকের মুখে শুনেছি এখানে দল কর্মসূচী নিয়েছে, কিন্তু দলের তরফ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। দলের তরফে আমার সঙ্গে এখন কেউ কোনও যোগাযোগও রাখেন না।’ অন্যদিকে হুগলির বিজেপি সাংসদ জানিয়েছেন, এই ধরনের কর্মসূচী নেওয়ার আগে দল তাঁকে একবার জানালেও তিনি তাতে উপস্থিত থাকার চেষ্টা করতেন। তবে সব থেকে বড় প্রতিক্রিয়া এসেছে জেলারই ভূমিপুত্র গেরুয়া নেতাদের তরফে। তাঁদের দাবি, বিধানসভা নির্বাচনের পরে দলের অনেক কর্মীই বসে গিয়েছেন। শাসকপক্ষের ভয়ে তাঁরা কোনও রাজনৈতিক কর্মসূচীতে যোগও দিতে পারছেন না। এই কর্মীদের ভয় ভাঙিয়ে তাঁদের পাশে না দাঁড়িয়ে সিঙ্গুরে যে বিক্ষিপ্ত কর্মসূচী নেওয়া হচ্ছে তাতে আদতে জেলার দলীয় সংগঠনের কোনও লাভও হবে না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে সিঙ্গুরের দলীয় কর্মীদের বাদ দিয়ে এই কর্মসূচী পালন করে বিজেপিরই বা কী লাভ হবে! যদিও সে প্রশ্নের উত্তর মেলেনি।

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক