নাম ঘোষণা হয়নি, শীর্ষ নেতৃত্বকে পাত্তা না দিয়েই ভোট প্রচার শুরু ঘাটালের বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: ভোটার তালিকা সংশোধনের স্পেশাল ইনসেনটিভ রিভিশন বা SIR এর চূড়ান্ত তালিকা এখনও প্রকাশিত হয়নি। শনিবার ছিল ‘SIR’ সংক্রান্ত শুনানির শেষ দিন, যদিও এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। তবু এসব অনিশ্চয়তার মাঝেও নির্বাচনী মেজাজে কোনও ভাটা নেই বিজেপির। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ইতিমধ্যেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির।

শনিবার ঘাটাল ব্লকের বিশালাক্ষী মোড় এলাকায় প্রকাশ্যে দেওয়াল লিখে ভোটের প্রচারে নামলেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হাতে রং-তুলি তুলে দিয়ে দেওয়ালে পদ্ম চিহ্ন এঁকে লেখা হলো স্লোগান – ‘বাঁচতে চাই, বিজেপি তাই’। উল্লেখযোগ্যভাবে, দেওয়ালে কোনও প্রার্থীর নাম লেখা হয়নি। প্রতীক আর স্লোগানই সীমাবদ্ধ রাখা হয়েছে প্রচার।

আরও পড়ুন: নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ১

ভোটার দিনক্ষণ ঘোষণা না হওয়া সত্ত্বেও কেন এই আগাম প্রচার? এই প্রশ্নের জবাবে শীতল কপাট বলেন, “দল যখন নির্বাচনী লড়াইয়ের ডাক দেয়, তখন একজন সৈনিক হিসেবে আমাদের দায়িত্ব সেই লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া। দেওয়াল লিখন ভোট প্রচারেরই অঙ্গ। এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার সংগ্রাম। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছি।”

ঘাটাল মহকুমায় ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা এই তিনটি বিধানসভা কেন্দ্র রয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে দাসপুর ও চন্দ্রকোনা দখল করেছিল তৃণমূল কংগ্রেস, আর ঘাটালে জয় পেয়েছিল বিজেপি। ফলে আসন্ন নির্বাচনে এই কেন্দ্র ঘিরে শাসক ও বিরোধী উভয় শিবিরেই বিশেষ নজর রয়েছে।বিজেপির দেওয়াল লিখনকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও সিপিএম। তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজির মন্তব্য, ” আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আলাদা করে দেওয়াল লিখে প্রচার করার দরকার পড়ে না। শীতলবাবু হয়তো বুঝে গিয়েছেন টিকিট পাওয়া অনিশ্চিত, তাই নাটক করছেন। কিন্তু ঘাটালের মানুষ বিজেপিকে আর বিশ্বাস করে না।”

সিপিএমের ঘাটাল এরিয়া কমিটির সম্পাদক চিন্ময় পাল বলেন, “নিজের অবস্থান পোক্ত করতেই উনি নিজে দেওয়াল লিখছেন। এ বার প্রার্থীর জায়গায় নিজের নাম বসানোর প্রস্তুতিই চলছে। এটা দলের কাছে নম্বর বাড়ানোর চেষ্টা ছাড়া আর কিছু নয়।”

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম