‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল কংগ্রেস মুখপাত্র থেকে শুরু করে নেতা এবং বিধায়করা বিদ্রোহ করতে শুরু করেছেন। দলের লাইন নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এই পরাজয়ের জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। এই আবহে আবার একবার বড় দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজ, শুক্রবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বহু তৃণমূল কংগ্রেসের নেতা–বিধায়করা বিজেপিতে যোগ দিতে প্রস্তুত।

এদিকে কদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে বিধায়কদের বৈঠকে জানিয়ে দিয়ে ছিলেন, কারও যদি অন্য দলে যেতে ইচ্ছে করে সে যেতে পারেন। কাউকে আটকানো হবে না। এই কথা শোনার পরই কি যোগাযোগ রাখছেন অনেকে?‌ উঠছে প্রশ্ন। এই বিষয়ে আজ শমীক ভট্টাচার্য বলেন, ‘‌এখন বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা। তবে কাকে নেওয়া হবে কাকে নয় সেটা দল সিদ্ধান্ত নেবে। তৃণমূল কংগ্রেস আসলে কোনো রাজনৈতিক দল নয়। যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরা মূলত ক্ষমতার জন্যই ছিলেন। এখন বিজেপি ক্ষমতায় এসেছে।’‌

অন্যদিকে হকার উচ্ছেদের বিরোধীতা থেকে শুরু করে বিধানসভা এবং কলকাতা পুরসভায় নানা ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে, সব বিধায়ক অথবা সব কাউন্সিলররা উপস্থিত থাকছেন না। অর্থাৎ এখন থেকেই অনেকে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন। আর আজ শমীক ভট্টাচার্য দাবি করলেন, ‘‌পশ্চিমবঙ্গের মানুষ যে সমর্থন দেখিয়েছেন, সেটাকে ধরে রাখা এবং সঠিকভাবে পরিচালনা করা আমাদের দায়িত্ব। আমি এটা বলছি না যে তৃণমূলের সবাই কলঙ্কিত বা দুর্নীতিগ্রস্ত। তাঁদের মধ্যে অনেক ভাল মানুষও আছেন, যাঁরা এখন বিজেপিতে যোগ দিতে চান। বাকি সিদ্ধান্ত দল নেবে। আরও অনেকের নাম লাইনে রয়েছে।’‌

এছাড়া আজই নয়াদিল্লিতে দেখা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখে এগিয়ে যান এবং বেশ কিছুক্ষণ কথা বলেন। যদিও এটাকে তিনি সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করেছেন। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজ্য–রাজনীতিতে। আর বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের কথায়, ‘‌যাঁরা সত্যিকারের উন্নয়ন চান এবং মানুষের সেবা করতে চান, তাঁদের জন্য বিজেপির দরজা খোলা। কিন্তু যাঁরা শুধু সুবিধা খুঁজছেন, তাঁদের জন্য জায়গা নেই।’‌

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য