বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে টাকা হাতানোর অভিযোগ, মামলা দায়ের করলেন দলেরই নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপির কোন্দলে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এবার‌ বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতির বিরুদ্ধে দফায় দফায় প্রায় ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেন পাঁশকুড়া বিজেপির প্রবীণ নেতা নারায়ণ কিঙ্কর মিশ্র। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমনকী পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টে নারায়ণ কিঙ্কর মিশ্রকে মাথায় বন্দুক ঠেকিয়ে বোধড়ক মারধর করার অভিযোগ উঠেছে সিন্টু সেনাপতির বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন অভিযোগ সামনে আসায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে।

এদিকে নারায়ণ কিঙ্কর মিশ্রের অভিযোগ, তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে এবং দলের উচ্চ পদ পাইয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সিন্টু সেনাপতি। আর এই প্রলোভন দেখিয়ে দফায় দফায় মোট ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা নিয়েছে সিন্টু সেনাপতি বলে অভিযোগ নারায়ণ কিঙ্কর মিশ্রের। এখানেই শেষ নয়, একটা সময় নারায়ণ বাবুকে সল্টলেকে আটকে রেখে তাঁর জমি বিক্রি করিয়ে সিন্টু আর তাঁর সাঙ্গপাঙ্গরা জোর জবরদস্তি করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ নারায়ণ কিঙ্কর মিশ্রের। এই খবর সামনে আসতেই চরম বিড়ম্বনা তৈরি হয়েছে।

অন্যদিকে চাপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ নিয়ে নারায়ণ কিঙ্কর মিশ্র চিঠি লেখেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। কিন্তু তাতেও এই সমস্যার সমাধান হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়েই নারায়ণ কিঙ্কর মিশ্র থানায় সিন্টু সেনাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, সমস্ত টাকা ১০ টাকার স্ট্যাম্প পেপারে ফেরত দেওয়ার লিখিত আশ্বাস দিলেও সিন্টু তা ফেরত দেয়নি বলে অভিযোগ। উপরন্তু টাকা ফেরত চাইলে নারায়ণ কিঙ্কর মিশ্রের মাথায় সিন্টু আর তার দলবল মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এছাড়া এই অভিযোগ তুলে পুলিশের কাছে জানিয়ে ক্ষান্ত হননি নারায়ণ কিঙ্কর মিশ্র। তিনি বিষয়টি আদলতে টেনে নিয়ে গিয়েছেন। নারায়ণ কিঙ্কর মিশ্র তমলুক জেলা আদালতে বিচারকের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। নারায়ণ কিঙ্কর মিশ্র তিনবার বিজেপির প্রার্থী হয়েছিলেন বিধানসভায়। তবে তিনবারই হেরেছেন। ৩৩ বছর ধরে বিজেপি করছেন তিনি। তারপরও বিজেপি নেতাদের এই কীর্তি কলাপে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও বিজেপি নেতা সিন্টু সেনাপতি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সিন্টুর পাল্টা সাফাই, নারায়ণ কিঙ্কর মিশ্র বিজেপির কেউ না। ২০২৬ সালের বিধানসভার নির্বাচন আসছে। তাই নারায়ণ কিঙ্কর মিশ্র তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তাকে বদনাম করতে চাইছে৷

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য