এই মুহূর্তে

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

নিজস্ব প্রতিনিধি: যুব মোর্চার রাজ্য কমিটিতে তুলে আনা হল ছাত্রসংগঠনের প্রথম সারিতে থাকা নেতাদের। এস আই আর এর ধাক্কা সামলাতে বিজেপির যুব মোর্চার রাজ্য(BJP Yuba Morcha) কমিটিতে জায়গা পেল মতুয়া, নমঃশূদ্র ও রাজবংশী এলাকা থেকে এক চতুর্থাংশ নতুন মুখ। বিজেপির যুব সংগঠনের নতুন রাজ্য কমিটিতে মতুয়া, নমঃশূদ্র ,রাজবংশী এলাকার প্রতিনিধিদের জায়গা করে দেওয়া হল। রবিবার বিজেপির যুব মোর্চার নতুন কমিটি ঘোষণা হয়েছে। সেই কমিটিতে এক চতুর্থ অংশ সদস্যকে আনা হয়েছে রাজবংশী নমঃশূদ্র ও মতুয়ায় এলাকা থেকে। তিনজন সাধারণ সম্পাদকের মধ্যে একজন মতুয়া এলাকা থেকে অর্থাৎ সেই বিধানসভায় এলাকা থেকে এসেছেন আরও দুই পদাধিকারী যারা মতুয়া এবং নমঃশূদ্র সমাজের। মতুয়া সমাজের নতুন তরুণ মুখ গোপাল গয়ালি বনগাঁ সাংগঠনিক জেলার মতুয়া মুখ। সে একসময় বিজেপির রাজ্য সংগঠনের সম্পাদক অমিতাভ চক্রবর্তীর (Amitava Chakraborty)আপ্ত সহায়ক ছিলেন।

পরে তিনি জেলা বিজেপির সম্পাদক হয়েছিলেন। গোপালের ভাই বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পদে রয়েছেন। মতুয়া ঠাকুর বাড়ির বাইরে গোপাল প্রথম বিজেপি নেতা যিনি সি এ এ সহায়তা শিবির শুরু করেছিলেন। শয়ে শয়ে আবেদন জমা হয়েছিল। সেখানে তরুণ এই যুব মোর্চার মুখকে এবার রাজ্য কমিটিতে সহ সভাপতি করা হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে কোচবিহারের রাজবংশী তরুণ মুখ সমীর রায়। কোচবিহার জেলা যুব মোর্চার সভাপতি ছিলেন। দলের সভা সমাবেশে লোকজন নিয়ে আসা মাঠে ময়দানে ছুটে বেড়ানো এবং কিভাবে ভোট করতে হবে সবেতেই সমীর রায় তার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যুব মোর্চা গোটা রাজ্যে সমীরের সক্রিয়তায় যথেষ্ট খুশি। সমীর রায় কে তাই বিদায় কমিটিতে সহ-সভাপতি থাকা সত্ত্বেও এবারও তাকে সেই পদেই রেখে দেওয়া হল। নতুন কমিটিতে তিন সাধারণ সম্পাদকের মধ্যে অন্যতম মুখ আশীষ বিশ্বাস ।তিনি মতুয়া বা রাজবংশীর নন।

তিনি কৃষ্ণগঞ্জের যুব নেতা। মতুয়া প্রধান কৃষ্ণ গঞ্জ বিধানসভা রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি ভালো ফল করেছে ২০১৯ সাল থেকে ।এসআইআর এর ফলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। গত দুটি লোকসভা নির্বাচনে ও বিধানসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপির সবচেয়ে বড় শক্তি হিসেবে ময়দানে নেমেছিল যুবসমাজ ।তাই কৃষ্ণগঞ্জ এর আসিস বিশ্বাসকে যুব মোর্চার রাজ্য সম্পাদক পদে তুলে এনে যুব সমাজকে ধরে রাখার জন্য বিজেপি বিশেষ উদ্যোগ নিয়েছে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। উত্তর ২৪ পরগনা জেলা ব্যারাকপুর সাংগঠনিক জেলার যুবনেতা ও মতুয়া সম্প্রদায়ের মুখ উত্তম অধিকারী এবং জলপাইগুড়ি থেকে উঠে আসা সপ্তর্ষি সরকারকে সহ-সভাপতি পদে বসানো হয়েছে। ব্যারাকপুরে প্রচুর মতুয়া ভোট রয়েছে। জলপাইগুড়িতেও রাজবংশী ভোট রয়েছে যথেষ্ট। এবি ভিপি হয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জেএনইউতে দীর্ঘদিন কাজ করে আসা গাইঘাটার অচিন্ত্য মন্ডলকে যুগ্ম মিডিয়া ইনচার্জ করা হয়েছে যুব মোর্চার। নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষ সে।

বনগাঁ এবং বারাসত দুটি সাংগঠনিক জেলাতে মতুয়া তরুণী প্রিয়ন্তী রায়কে (Priyanti Roy)যুগ্ম অফিস সম্পাদক করা হয়েছে। কিন্তু বড় পদ না পাওয়ায় তিনি কিছুটা হতাশ এমনটাই সূত্রের খবর। তাই তিনি যুব মোর্চার হয়ে নয়, দলের হয়ে কাজ করবেন বলে সমাজ মাধ্যমে জানিয়েছেন। যুব মোর্চার রাজ্য নেতৃত্ব কমিটি গঠনে অংক বা সমীকরণ থাকার কথা একদমই মানতে নারাজ সত্য নিযুক্ত সহ-সভাপতি । তাঁর মন্তব্য, বিজেপি সর্বস্পর্শী চিন্তাভাবনা নিয়ে চলে। আগেও মতুয়া, নমঃশূদ্র, রাজবংশীদের প্রতিনিধিত্ব ছিল যুব মোর্চার রাজ্য কমিটিতে। এখনো রয়েছে। সেই প্রতিনিধিত্ব হয়েছে। এটাই তাঁর দাবি। তবে এর পেছনে কোন ভোটের অংক নেই এমনটাই মনে করছেন গোপাল গয়ালি(Gopal Gayali)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজেপির ভোট বাড়লেও আউশগ্রামে জয়ের হ্যাটট্রিক নিয়ে আশাবাদী তৃণমূল

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ