বিজেপির ৪০ তারকা প্রচারকের তালিকায় বাঙালি মুখ মাত্র ৯, রয়েছেন ‘শোলে’র বাসন্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস শনিবার তাদের প্রচারে ভিভিআইপি বক্তা কারা তার তালিকা প্রকাশ করেছিল। সেখানে তালিকায় প্রথম সারিতে নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় , কোয়েল মল্লিক, প্রতীক উর রহমান সহ অনেকের। সেই তালিকা প্রকাশ হওয়ার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিজেপির পক্ষ থেকে ৪০ জনের ভিভিআইপি বক্তার তালিকা পাল্টা প্রকাশ করা হয়েছে। সেই বক্তা তালিকায় বাঙালি হিসেবে মাত্র ৯জন জায়গা পেয়েছেন। বাকিরা সকলেই বহিরাগত এবং হিন্দিভাষী। ভিভিআইপি বক্তা হিসেবে উঠে এসেছেন ‘শোলের বাসন্তী ‘হেমা মালিনী(Hema Malini)।

বক্তা তালিকায় এক নম্বরের নাম রাখা হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi)। দ্বিতীয় স্থানে রয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এছাড়া রয়েছেন কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ,পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, শিক্ষা দপ্তরের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মিঠুন চক্রবর্তী, সদ্য বিজেপিতে যোগ দেওয়া ক্রীড়া জগতের তারকা লিয়েন্ডার পেজ, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

তালিকায় রাখা হয়েছে দিল্লীর মুখ্যমন্ত্রীর রেখা গুপ্ত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, শিবরাজ সিং চৌহান, অশ্বিনী বৈষ্ণব, স্মৃতি ইরানি, অনুরাগ ঠাকুর ,অনুপমা দেবী, অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি ,সম্রাট চৌধুরী ,মনোজ তিওয়ারি ,ভূপেন্দ্র যাদব ,সুনীল বনশাল, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মঙ্গল পান্ডে, অমিত মালভিয়া, শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর , সাংসদ রাজু বিস্তা, জয়ন্ত কুমার রায়, মনোজ টিক্কা ও বিজন গোস্বামী।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে নিজেদের কোন মুখ না রেখে বিজেপি নরেন্দ্র মোদীকেই এক নম্বর মুখ রেখে রাজ্যে প্রচারে ঝাঁপাচ্ছে।

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….