সবচেয়ে বেশি ভোট পেয়ে রাজ্যে প্রথম মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী, দ্বিতীয়-তৃতীয় কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার পর বাংলা জয় বিজেপির। বিপুল সংখ্যক আসন পেয়ে বঙ্গের কুর্শিতে বসতে চলেছেন পদ্ম শিবিরের কোনও মুখ্যমন্ত্রী। বাংলার রং এখন গেরুয়া। বাংলার বিধানসভা ভোটে আসনের নিরিখে বিজেপি পেয়েছে ২০৬টি। প্রাপ্ত ভোট শতাংশ প্রায় ৪৬। জিতেছেন বহু আনকোরা বিজেপি প্রার্থী। গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের জমানায় থাকা মন্ত্রীরা। সেই তুলনায় বিজেপির বহু অপরিচিত মুখ উঠে এসেছেন বিধায়ক হয়ে। যার মধ্যে বিপুল ভোট পেয়ে কে হয়েছেন বিজেপির ফার্স্ট বয়?

আরও পডুন: মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

নির্বাচন কমিশনের সাইট খুলে তথ্য পরিসংখ্যান দেখে জানা যাচ্ছে, দার্জিলিং সমতলের মাটিগাড়া-নক্সালবাড়ি আসনের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৬ হাজার ৯০৫। নিকটতম প্রার্থীকে তিনি ১ লক্ষ ৪ হাজার ২৬৫ ভোটে হারিয়েছেন। বাংলায় ২৬-এর নির্বাচনে তিনিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোটে জয়ী প্রার্থী। ২৯৩ আসনের মধ্যে তিনিই জিতেছেন বিপুল সংখ্যক ভোট পেয়ে। তারপরেই বিজেপির আরও এক প্রার্থী ভোট পাওয়ার নিরিখে রয়েছেন দ্বিতীয় স্থানে। ডাবগ্রাম-ফুলবাড়ির আসনে ৯৭ হাজার ৭১৫ ভোটে নিকটতম প্রার্থীকে হারিয়েছেন বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৬৬ হাজার ৩০০। তৃতীয় স্থানে রয়েছেন মালদহের ইংলিশবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি (বুড়ো)। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫৪ হাজার ৯৬। নিকটতম প্রার্থীকে ৯৩ হাজার ৭৮৪ ভোটে হারিয়েছেন তিনি।

তৃণমূলের তরফে সর্বাধিক ভোট পেয়েছেন রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী গোলাম রব্বানি। গোয়ালপোখর আসনে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। সেখানেই ৮৭ হাজার ৮৭৯ ভোটে জয়ী হয়েছেন গোলাম রব্বানি।

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ আমলা কালীকে আটক করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?