রিভলবার নিয়ে হোটেলে তোলাবাজি করতে গিয়ে নারায়ণগড়ে গ্রেফতার বিজেপি কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগড়: দেশি বন্দুক নিয়ে হোটেলে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়লেন বিজেপির এক সক্রিয় কর্মী। হোটেল ম্যানেজারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা আদায় করতে গিয়েছিলেন ওই বিজেপি কর্মী। গত কয়েক মাস ধরে হোটেলে ম্যানেজারকে(Hotrl Manager) টাকা চেয়ে টেলিফোনে হুমকি দিচ্ছিলেন ওই বিজেপি কর্মী। অবশেষে হোটেল থেকে স্থানীয় থানায় ফোন করা হয়। পুলিশ এসে ওই বিজেপি কর্মীকে অস্ত্র সমেত আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগঞ্জ থানার ১৬ নম্বর জাতীয় সড়কে ডহরপুরে(Daharpur) একটি হোটেল আছে। সেখানকার হোটেল ম্যানেজার থানায় অভিযোগ জানায় বেলদার বাসিন্দা বিজেপি কর্মী তমালজ্যোতি জানা (Tamaljoyti Jana)তাকে ফোন করে এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করছে।

টাকা না দিলে ভয় দেখানো হচ্ছে। এরমধ্যে শুক্রবার রাতে ওই হোটেলে গিয়ে বিজেপি কর্মী, মোটা অংকের টাকা দাবি করে। হোটেল কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। ইতিমধ্যে হোটেলে অন্যান্য কর্মীরা ওই বিজেপি কর্মীর সঙ্গে নিয়ে আসা একটি ব্যাগে তল্লাশি চালালে সেখান থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। হোটেল থেকে খবর দেওয়া হয় নারায়ণগড় থানায়। পুলিশ দ্রুতগতিতে ঘটনাস্থলে এসে রিভলভার সমেত ওই যুবককে গ্রেফতার করে। শনিবার ধৃত বিজেপি কর্মীকে খড়গপুর মহকুমা আদালতে (Kharagpur Court)পেশ করে পুলিশ।

যদিও ধৃত বিজেপি কর্মী দাবি করেছেন সে গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত বলে শাসক দলের নেতারা চক্রান্ত করে তাকে ফাঁসিয়েছে। শাসক দলের স্থানীয় নেতারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন । স্থানীয় তৃণমূল নেতা রঞ্জিত বসু বলেন, ওই বিজেপি কর্মী যে অভিযোগ করেছে তা মিথ্যে ।এটাই বিজেপির কালচার। পিস্তল নিয়ে তোলাবাজি করে আর ধরা পড়ে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। স্থানীয় বিজেপি নেতৃত্ব এ নিয়ে কোন মন্তব্য করেনি।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা