দেশের সেরা বাংলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র

দেশের সেরা তাপবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের(India) সেরা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির তালিকার শীর্ষে স্থান পেতে চলেছে বাংলার(Bengal) বীরভূম(Birbhum) জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বা BKTPP। শুধু তাই নয়, দেশের সেরা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির তালিকায় প্রথম পাঁচটি স্থানই দখল করতে পারে বাংলার পাঁচটি তাপবিদ্যুৎ কেন্দ্র। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। আস্তে আস্তে রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি যেভাবে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে তাতে রাজ্য এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনে রাজ্য যে স্বয়ংসম্পূর্ণ এই তালিকা তাই প্রমাণ করছে বলে দাবি আধিকারিকদের।

আরও পড়ুন সুপ্রিমদ্বারে মহাধাক্কা শুভেন্দুর, খারিজ পঞ্চায়েত মামলা

দেশের অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে টপকে বিদ্যুৎ উৎপাদনের নিরিখে বক্রেশ্বর শীর্ষে উঠে এসেছে। যার ২০২২-’২৩ আর্থিকবর্ষে পিএলএফ(PLF) (মোট উৎপাদন ক্ষমতার মধ্যে গড়ে কতটা ব্যবহার হচ্ছে) প্রায় ৯৩ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে আছে সাঁওতালডি ও পঞ্চম স্থানে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র। বক্রেশ্বর কেন্দ্র সবাইকে টপকে প্রথম স্থানে উঠে আসায় খুশির হাওয়া আধিকারিক ও কর্মী মহলে। গতবছর সর্বভারতীয় ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র তৃতীয় স্থানে ছিল। প্রথম স্থান পেয়েছিল পুরুলিয়ার সাঁওতালডি বিদ্যুৎকেন্দ্র। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র ২০০০ সাল থেকে উৎপাদন শুরু করে। সেখানে সব ইউনিট মিলিয়ে বার্ষিক উৎপাদন ক্ষমতা হাজার মেগাওয়াটেরও বেশি।

আরও পড়ুন নয়াচরে ১০ হাজারের বেশি কর্মসংস্থান, পরিকল্পনা মমতার

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনে থাকা ‘কেন্দ্রীয় ইলেকট্রিসিটি অথরিটি’ দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলির ‘র‍্যাঙ্কিং’ করে বলে জানা যায়। মূলত কোন তাপবিদ্যুৎ কেন্দ্র বছরে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে সেই হিসাবেই র‍্যাঙ্কিং হয়ে থাকে। দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের র‌্যাঙ্কিং প্রতিবছর প্রকাশিত হয়। সেই তালিকা আবারও তারা প্রকাশ করতে চলেছে বলে জানা গিয়েছে। এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছে তাতে দেশের শীর্ষস্থান পাওয়া শুধু সময়ের অপেক্ষা বলে আধিকারিকরা মনে করছেন। এই কেন্দ্রটির পিএলএফ ৯৩ শতাংশ। এরপর সাঁওতালডি ৯২ শতাংশ। প্রশাসনিক মহলও এই সাফল্য জানার পর খুবই খুশি।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের