ধূপগুড়িতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫

মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের জলপাইগুড়ি রোডের ২ নম্বর ব্রিজের কাছে। জানা গিয়েছে, রাস্তার পাশেই রয়েছে ওই গ্যারেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধূপগুড়িতে ভয়াবহ বিস্ফোরণ (BLAST)। মর্মান্তিক এই ঘটনায় আহত অন্তত পক্ষে পাঁচজন। গুরুতর আহত চারজন। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

বুধবার সকালে একটি মোটর গ্যারেজে কার্বাইড ট্যাঙ্ক বিস্ফোরণ হয়। মারাত্মক এই দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের জলপাইগুড়ি রোডের ২ নম্বর ব্রিজের কাছে। জানা গিয়েছে, রাস্তার পাশেই রয়েছে ওই গ্যারেজ। কার্বাইড ট্যাঙ্কের গ্যাস দিয়ে যখন গাড়ির কাজ চলছিল তখনই ঘটে ভায়াবহ বিস্ফোরণ। দুর্ঘটনার সময় গ্যারেজের মালিক বাপী নন্দী সহ বেশ কয়েকজন ছিলেন গ্যারেজের পাশের একটি খাবারের দোকানে।

আহতদের দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা গুরুতর জখম চারজনকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তাঁরা। অন্যদিকে ভয়াবহ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণ হওয়া ট্যাঙ্কের নমুনা সংগ্রহ করে পুলিশ। পুলিশ সূত্রেই জানা গিয়েছে, কার্বাইড ট্যাঙ্ক থেকেই বিস্ফোরণ। ঠিক কী কারণে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে। মূলত গাড়ির রেডিয়েটরের কাজ করা হয়ে থাকে এই গ্যাস দিয়ে। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

প্রথম ঝলকেই কাঁপছে নেটদুনিয়া! বাজারে আসছে Hero Xpulse 421 

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের