চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাতিল বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন, হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয় পর্বে যখন চলছে ভোটগ্রহণ পর্ব তখনই বিজেপি প্রার্থীর বাতিল হল মনোনয়ন। শুক্রবার বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন। তার পরিবর্তে এবার বিজেপি প্রার্থী হলেন দেবতনু ভট্টাচার্য। কেন বাতিল হল দেবাশিস  ধরের মনোনয়ন?

ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তরফে জানান হয়েছে, তাঁর মনোনয়ন ত্রুটিযুক্ত ছিল। সেইজন্য বাতিল হয়েছে দেবাশিসের মনোনয়ন। ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে যাচ্ছেন দেবাশিস ধর। লোকসভা ভোটের কয়েক সপ্তাহ আগেই তিনি  পুলিশের চাকরি থেকে আচমকা ইস্তফা দিয়েছিলেন। তবে এবার আর তাঁর  বিজেপি প্রার্থী হওয়া হল না।

অন্যদিকে বৃহস্পতিবার দেবাশিসবাবু যখন সাঁইথিয়ায় ঢোল বাজিয়ে প্রচারে ব্যস্ত, তখন সিউড়িতে পদ্ম প্রতীকেই মনোনয়নপত্র জমা দিলেন দেবতনু ভট্টাচার্য। কিন্তু একটা কেন্দ্রে একটি নির্দিষ্ট দলের হয়ে দুজন মনোনয়ন জমা দিলেন কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপি সূত্রে খবর, দেবাশিসবাবুর প্রার্থীপদ নিয়ে কিছু সমস্যা রয়েছে। কিছু নথিপত্র সংক্রান্ত সমস্যা রয়েছে। সেই কারণে বিকল্প হিসাবে দেবতনুর নাম ভাবা হয়েছে। অন্যদিকে দেবতনু একটা সময়ে হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এবার তাঁকেই প্রার্থী করল বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ