আদালতের নির্দেশের পরেও ভোটকর্মী হিসেবে কাজ করতে হচ্ছে চাকরিহারাদের

কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের একেবারে মুখে কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা হওয়ায় কমিশন শেষপর্যন্ত ওই ভোটকর্মীদের কাজে লাগাতে বাধ্য হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহের প্রথমদিকেই রাজ্যের স্কুলে স্কুলে নিয়োগ দুর্নীতির(School Recruitment Scam) ঘটনায় কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও স্কুলকর্মীদের। সেই নির্দেশে আদালত জানিয়েছিল, এই চাকরিহারাদের দিয়ে কখনই ভোটের ডিউটি(Election Duty) করানো যাবে না। কিন্তু এদিন দেখা যাচ্ছে, বহু বুথে অনেক চাকরি হারারা(Job Loosers) ভোটের ডিউটি দিচ্ছেন। এদিন অর্থাৎ ২৬ এপ্রিল দেশের মোট ৮৭টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। তার মধ্যে আছে বাংলার ৩টি কেন্দ্রও। এই ৩ কেন্দ্র হল – দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। এই ৩ কেন্দ্রেই দেখা যাচ্ছে বুথে বুথে কয়েক হাজার ভোটকর্মী রয়েছেন এমন যারা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন। এদের দাবি, আদালতের নির্দেশের পরেও তাঁরা কমিশন থেকে এমন কোনও নোটিস পাননি, যে তাঁদের ভোটের ডিউটি বাতিল করা হচ্ছে। তাই তাঁরা ডিউটি দিতে বাধ্য হচ্ছেন। প্রাথমিক ভাবে কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের একেবারে মুখে কলকাতা হাইকোর্টের রায় ঘোষণা হওয়ায় কমিশন(ECI) শেষপর্যন্ত ওই ভোটকর্মীদের কাজে লাগাতে বাধ্য হয়েছে।

চাকরি হারানো সত্ত্বেও চাকরিহারারা এদিন কিন্তু ধন্যবাদই দিচ্ছে রাজ্য সরকারকে। তাঁরা খুশি হয়েছেন, রাজ্য সরকার তাঁদের হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে বলে। তাঁরা খুশি হয়েছেন, রাজ্য সরকার তাঁদের বেতন প্রদানের সিদ্ধান্ত বজায় রাখায়। যে ভাবে রাজ্য সরকার জানিয়েছে যে, সুপ্রিম রায় না আসা পর্যন্ত চাকরিহারাদের বেতবন প্রদান বজায় রাখা হবে তা তাঁদের মনে বড় ভরসা যোগাচ্ছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়ের দরুন যে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন তাঁদের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের ভোটে ডিউটি পড়ার কথা। সাধারণত ভোটের কর্মীর অভাব পূরণের ক্ষেত্রে কমিশন রিজার্ভ থাকা কর্মীদের মধ্যে থেকেই কাউকে ডিউটি দেন। কিন্তু প্রায় ১৮ হাজার কর্মীর অভাব পূরণ যে রিজার্ভ থাকা কর্মী দিয়ে সম্ভব নয়, সেটা বুঝেই সম্ভবত কমিশন আদালতের নির্দেশের পরেও বুথে বুথে চাকরি হারাদের ডিউটিতে রেখেছে। এই ডিউটিতে থাকার ফলে চাকরিহারাদেরও মানসিক ভাবে চাঙ্গা থাকতে হচ্ছে, যদিও তাঁদের মন খারাপ চাকরি চলে যাওয়ার জন্য।

১২২ এজেন্সি ব্ল্যাকলিস্ট, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর নিয়ে বিস্ফোরক দাবি নিশীথের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

খাসির মাংসের টোপ দেখিয়ে পূর্ণবয়স্ক চিতাবাঘকে খাঁচায় পুড়ল ডুয়ার্সের বন দফতর

পুজোর পর ফেলে দেওয়া ফুলেই বানানো হবে ধূপকাঠি, আবির! দূষণ রুখতে বড় উদ্যোগ রাজ্যের

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

‘আরে স্যার জলকামান চালান না, গরমে পারছি না’, পুলিশকে আর্জি পটনার বিক্ষোভকারীর

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে