সাতসকালে বিস্ফোরণে মৃত্যু ৩ বছরের শিশুর

মালদহ জেলার কালিয়াচকে বিস্ফোরণে প্রাণ গেল তিন বছরের শিশুর। শোকের ছায়া এলাকায়। শনিবার সকালে নওদা যদুপুর এলাকার নয়াগ্রামে এই ঘটনা ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহ জেলার কালিয়াচকে একটি বিস্ফোরণে প্রাণ গেল তিন বছরের শিশুর। শোকের ছায়া এলাকায়। শনিবার সকালে কালিয়াচকের নওদা যদুপুর এলাকার নয়াগ্রামে একটি বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে মালদার ডেপুটি পুলিশ সুপার ও কালিয়াচক থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম তাবরেজ আখতার।

বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে ওই বাড়ির টালির চাল, ধসে পড়েছে দেওয়ালের একাংশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের নওদা যদুপুর এলাকার নয়াগ্রামের ওই বাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে ওই বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।  শনিবার বিস্ফোরণের সময় ওই বাড়িতে শিশুটি একাই ছিল। তাদের বাড়িতে ছ’জন সদস্য। পরিবারের বাকি সদস্যদের কেউই ঘটনার সময় ঘরে ছিলেন না। পুলিশ সূত্রে খবর, শিশুটির মা বিস্ফোরণের কিছুক্ষণ আগেই রুটি তৈরি করছিলেন। ছেলেকে ঘরে রেখে প্রয়োজনে বাইরে বেরোন তিনি। তখনই ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে এলাকা। হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওই বাড়ি। বাড়ির ভগ্নস্তূপ থেকে দ্রুত শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসার জন্য তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া  হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখছেন পুরো ঘটনাটি। যেখানে বিস্ফোরণ হয়েছে, তার উৎসস্থল পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। সাতসকালের এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়