সুতাহাটায় SIR থেকে ১০ জনের নাম বাদ, BLO এবং AERO’ র মধ্যে তুমুল বচসা

Share:

নিজস্ব প্রতিনিধি ,সুতাহাটা: SIR তালিকায় নাম বাদ কেনো?জানতে গেলে BLO কে শাসানি AERO ‘র। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটার বিডিও অফিসের(Sutahata BDO Office) ভিডিও ভাইরাল। এলাকা জুড়ে চাঞ্চল্য।হলদিয়া বিধানসভার সুতাহাটার ১৫৩ নং বুথের কুমারচকের ১৩ জন নতুন ভোটারের জন্য ফর্ম-৬ জমা করেন বিএলও সঞ্জয় মিদ্যা। BLO র মাধ্যমে সেইসব ফর্ম জমা পড়ে অফিসে। তারপর একযোগে ১০ জন বাতিল সংক্রান্ত ফোনে মেসেজ পান তিনি AERO’ র তরফ থেকে। সঞ্জয়বাবু বাতিলের কারণ জানতে সুতাহাটা বিডিও অফিসে AERO তথা ব্লকের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক সৃজিত কুমার মিশ্রের কাছে হাজির হন।

বাতিলের কারণ জিজ্ঞাসা করতেই রীতিমতো মার মুখী হয়ে ওঠেন AERO বলে অভিযোগ। বি এল ওর সাথে বাতিল ফর্ম সংক্রান্ত বিষয় নিয়ে এ ই আর ও ‘ র সাথে তীব্র বাদানুবাদ হয়। সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। নিন্দায় সরব হন সকলে। ওই বি এল ও তার সঙ্গে অভদ্র ব্যবহার করার ঘটনায় কমিশনের কাছে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওই BlO’ র অভিযোগ তিনি নিয়ম মেনে যাদের এসআই আর নোটিশ এসেছিল তাদের পুনরায় শুনানির পর ফর্ম ফিলাপ করে তা সাবমিট করেছিলেন। কিন্তু AERO দশটি নাম পরপর রিজেক্ট করে দেন।

যাদের নাম বাতিল করে দেওয়া হয় তারা ফোন করে জানালে তিনি তার কারণ জানতে গেলে রীতিমতো তাকে হেনস্থা করার চেষ্টা হয়। শুধু তাই নয় ,শারীরিকভাবে তাঁর ওপর আক্রমণ করা হবে বলে হুমকি দেওয়া হয়। তাঁকে অফিস থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সুতাহাটার এই ঘটনায় নিন্দায় প্রতিবাদে স্বরূপ হয়েছে বিজেপি নেতারা। তারা প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় এবং যাদের তথ্য গড়মিল রয়েছে তাদের নাম যেন ভোটার সংশোধনী তালিকায় না থাকে সেই দাবি জানিয়েছেন। সকলেই এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা