বোলপুরের স্কুল বাগানে মধ্য বয়স্কা মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বীরভূম জেলার বোলপুরের স্কুল বাগানে এক মধ্য বয়স্কা মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার বিকেলে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গেছে, মৃত মহিলার নাম সোম শুক্লা পোড়ে(Som Sukla Pore)। অবিবাহিতা এই মধ্যবয়স্কা মহিলা স্কুল বাগানের বিশালাকার দ্বিতল বাড়িতে একাই থাকতেন। সোমবার থেকেই আশেপাশের বাড়িগুলিতে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তারপরই এদিন খবর দেওয়া হয় বোলপুর থানার(Boalpur P.S.) পুলিশকে। তারা বাড়ির দরজা খুলে ওই মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

কিভাবে তার মৃত্যু হয়েছে সেই বিষয়টি স্পষ্ট না হলেও পুলিশের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে । যদিও সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবিবাহিতা মধ্যবয়স্ক মহিলা তার বাড়িতে একাই থাকতেন। সেই ভাবে কারো সঙ্গে মেলামেশা বা দেখা সাক্ষাৎ করতেন না। তবে এদিন বোলপুরের সম্ভ্রান্ত এলাকায় স্কুলবাগানে(Schoolbagan) এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। একাকী মানুষজনদের এই ধরনের মৃত্যুর ঘটনায় মনস্তত্ত্ববিদদের মতে পরিবার গুলি ছোট হয়ে যাওয়ায় শেষ মুহূর্তে মৃত্যুকালে পরিচিত কাউকে পাশে পাচ্ছেন না অনেকেই।

যে বাড়িটি থেকে ওই মধ্যবয়স্কা ময়দার মৃতদেহ উদ্ধার হয়েছে সেই বাড়িটি তদন্তের স্বার্থে আপাতত সিল করে দিয়েছে পুলিশ। বর্তমানে ওই মহিলা অসুস্থ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওই মহিলা নিকট আত্মীয়-স্বজন কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শেষ কবে ঐ মহিলাকে পাড়া-প্রতিবেশীরা দেখতে পেয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পুলিশ ওই মহিলার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পারবে।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন