বোলপুরে ১০ বছরের শিশু কন্যাকে টাকার লোভ দেখিয়ে একাধিকবার শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি বোলপুর: বীরভূম জেলার বোলপুরে ফের নাবালিকা নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য। মাত্র দশ বছরের এক শিশুকে দু’টাকার লোভ দেখিয়ে দিনের পর দিন শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে এলাকারই এক প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সিয়ান মুলক পঞ্চায়েত এলাকায়।ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে বোলপুর থানার(Boalpur P.S.) পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেছে। যদিও পুলিশের দাবি, ঘটনাটি ধর্ষণ নয়— ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। শিশুটির মেডিক্যাল টেস্ট সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।ধৃত অভিযুক্তকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। একদিকে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে যখন তোলপাড় গোটা রাজ্য রাজনীতি ঠিক সেই সময় বোলপুরের ঘটনা সামনে আসতেই ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্রমাগত নাবালিকা এবং শিশু সহ মহিলাদের ওপর শারীরিক অত্যাচার ধর্ষণ এবং শ্লীলতাহানির ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত রাজ্য প্রশাসন।

ইতিমধ্যে ধর্ষণের ঘটনার রোধে রাজ্যের বিরতি দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) উত্তরপ্রদেশের ধাঁচে এনকাউন্টার করার জোরালো দাবি তুলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুর কাণ্ডে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুর্গাপুর কাণ্ডে অভিযুক্তদের স্পটে নিয়ে গিয়ে ঘটনার পুনঃ নির্মাণ করে পুলিশ। খতিয়ে দেখা হয় প্রত্যেকের ভূমিকা। মঙ্গলবার বিকেলে বালেশ্বর থেকে বিজেপির সাংসদ সহ একটি প্রতিনিধি দল দুর্গাপুরের হাসপাতালে যান নির্যাতিতার সঙ্গে দেখা করতে।দিনের পর দিন নাবালিকা ও শিশুদের উপর শারীরিক নির্যাতনের এবং যৌন হয়রানির ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয় প্রশাসনকে আরো কড়া পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন সমাজের সর্বস্তরের মানুষ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে ঘটনাটি সত্যতার প্রমাণ মিলেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে পোকসো (POCSO) আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তার বয়ান রেকর্ড করা হয়েছে।এক পুলিশ আধিকারিক জানান, “অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তকে ধরা হয়েছে এবং আদালতে পেশ করা হবে। নাবালিকার নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”এই ঘটনার পর স্থানীয় প্রশাসনও নড়েচড়ে বসেছে। সামাজিক সংগঠন ও নারী অধিকার কর্মীরা কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। তাদের বক্তব্য, “বয়স নয়, মানসিকতা পরিবর্তন না হলে এমন ঘৃণ্য অপরাধ রোধ করা কঠিন। প্রশাসনের উচিত দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা।”বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে—অভিযুক্ত বৃদ্ধের পূর্বে কোনও অপরাধমূলক রেকর্ড আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়