নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দু‘দিন নিখোঁজের পর জলাশয় থেকে উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ। বাড়ি থেকে কিছুটা দূরেই মিলল পচাগলা দেহ। পরিবারের অভিযোগ, রাজুকে খুন করে দেহ জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার হরিণঘাটায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃতের নাম রাজু দাস (৩৬)। তিনি বিরহী বাজার সংলগ্ন কালিতলা এলাকার বাসিন্দা। পেশায় পান ও লটারির ব্যবসায়ী রাজুর বিরহী সবজি মার্কেটে একটি দোকান রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। ওই রাতে শেষবার দাদা তপন দাসের সঙ্গে তাঁর কথা হয়। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। তবে রাজুর কোনও সন্ধান মেলেনি। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতে বিরহী বাজার এলাকায় রাজুকে দেখা গিয়েছিল। এরপর তাঁকে বাড়ির দিকে যেতে দেখা যায় বলেও কয়েকজন জানিয়েছেন। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ফ্লাইওভারের পাশে একটি জলাশয়ে দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জামাকাপড় দেখে দেহটি শনাক্ত করেন। পরে হরিণঘাটা থানার মোহনপুর কেন্দ্রের পুলিশ এসে দেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

পরিবারের দাবি, রাজুর মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের সন্দেহ, তাঁকে খুন করে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। পুলিশ দেহটি প্রথমে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে পাঠায়। পরে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

সারার ফোনে ক্রিকেটারদের গোপন মেসেজ! চ্যাট দেখে চাঞ্চল্যকর মন্তব্য সহবাগের

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

বাড়িতে সবজি শেষ? মাত্র ১০ মিনিটে বানান রাজস্থানি ‘বেসনের ঘেসেলা’

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি