টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

সাত সকালে হাড়হিম কাণ্ড! দুর্গাপুরের উড়ালপুরে নিচে পড়ে রয়েছে যুবকের পচাগলা দেহ। যুবকের পরিচয় জানা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালে হাড়হিম কাণ্ড! দুর্গাপুরের উড়ালপুরে নিচে পড়ে রয়েছে যুবকের পচাগলা দেহ। পরিচয় জানা নেই। তবে যুবকের দেহ টেনে হিঁচড়ে যে নিয়ে যাওয়া হয়েছে, রাস্তায় রক্তের দাগে তা স্পষ্ট। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর রেলের গুড সাইট এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে কীভাবে যুবকের মৃত্যু হয়েছে, কবে হয়েছে, সব নিয়ে ধোঁয়াশায় পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, রেলের ওই গুড সাইটে মাঝেমধ্যেই খালি ট্রাক দাঁড়িয়ে থাকে। যারা রাজ্যের অন্য শহর থেকে আসে। আজ, রবিবারও (২৭ সেপ্টেম্বর) বেশ কয়েকটি ট্রাক সেখানে দাঁড়িয়েছিল। মাঝে মধ্যেই সেই ট্রাক-চালকরা রেলের গুড সাইটের পাশে থাকা একটি বাড়িতে থাকেন। তবে সেই বাড়ির সঙ্গে রেলের কোনও সম্পর্ক নেই। ভাঙাচোরা ওই বাড়ি থেকেই যুবকের দেহ টেনে হিঁচড়ে উড়ালপুরের তলায় ফেলে রাখা হয়েছে বলে দাবি স্থানীয়দের। কেননা ওই বাড়ি থেকে রাস্তা পর্যন্ত স্পষ্ট রক্তের দাগ। কিন্তু কে বা কারা এই কাজ করল, তা জানা নেই। যুবকের পরিচয় জানা নেই, তিনি ওই পাড়ার কেউ ছিলেন না বলেই জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। ইতিমধ্যেই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে যে, যুবক খুন হয়েছেন কিনা! তাঁর বাড়ি কোথায়? রাস্তায় দাগ ঘিরেই রহস্য ঘনাচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই মৃত্যুর স্পষ্ট কারণ জানা যাবে। তার আগে কিছু বলা সম্ভব নয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। 

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

অবসরপ্রাপ্ত রেলকর্মীর অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক কোটি, লুট সোনার গহনাও, গ্রেফতার পরিচারিকা

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ, জারি জরুরি অবস্থা