Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘরে ফিরল পরিযায়ী শ্রমিক জুয়েলের নিথর দেহ, দোষীদের ফাঁসির দাবি গ্রামবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতি : সংসারের হাল ফেরাতে ভিন রাজ্যে গিয়েছিলেন কাজ করতে। কিন্তু সংসারের হাল ফেরানো তো দূর নিজেই গ্রামে ফিরলেন নিথর হয়ে।  সুতির চক বাহাদুরপুর গ্রামে নিয়ে আসা হয়েছে জুয়েল রানার মৃতদেহ। শুক্রবার মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর গ্রামে জুয়েলে দেহ আসার পরেই ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার ওড়িশা থেকে চক বাহাদুরপুর গ্রামে পৌঁছয় রাজমিস্ত্রি শ্রমিক জুয়েল রানার মৃতদেহ। দেহ গ্রামে ঢুকতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে। পরিবারের পাশে থাকতে সকালে বাড়িতে পৌঁছয় সুতির বিধায়ক ইমানি বিশ্বাস ও তৃণমূলের প্রতিনিধি দল।

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে ফের বাংলার শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ওড়িশার সম্বলপুর জেলায় বাংলার পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। মুর্শিদাবাদ জেলার ওই যুবককে পিটিয়ে খুনের ঘটনায় এখন সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু হবে কেউ ভাবতেও পারেননি।বাংলাদেশি সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মুর্শিদাবাদ জেলার অপর দুই যুবক। এখন তাঁরা ওড়িশার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আহত ওই যুবকরা হলেন, পলাশ শেখ এবং আমির শেখ। তাঁদের বাড়ি সুতি থানার সাজুর মোড় ও দিয়ার শোভাপুর এলাকায়। চারদিন আগে মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে ওড়িশার সম্বলপুর এলাকায় একটি বহুতল নির্মাণের জন্য রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন তাঁরা।

অভিযোগ, ওড়িশার কয়েকজন যুবক শান্তিনগর এলাকায় জুয়েল এবং পলাশ শেখ ও আমির শেখকে একটি বাড়িতে থাকতে দেখেন। তখন ওড়িশার ওই যুবকরা নির্মীয়মাণ যে বাড়িতে থাকতেন সেখানে যান। আর তারপরই তাঁরা জুয়েল এবং মুর্শিদাবাদের বাকি পরিযায়ী শ্রমিকদের কাছে ভারতীয় হওয়ার নথি দেখতে চান। যদিও তখন সকল পরিযায়ী শ্রমিকরা রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। তাঁদের পরনের পোশাক দেখে ওড়িশার ওই যুবকরা এই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেন। আর তখনই লাঠি ও অন্যান্য জিনিস নিয়ে ওড়িশার ৮জন যুবক বাংলার শ্রমিকদের বেধড়ক মারধর করেন। ওড়িশা পুলিশ জুয়েল এবং আরও কয়েকজন পরিযায়ী শ্রমিককে রক্তাক্ত অবস্থায় স্থানীয় সম্বলপুর হাসপাতালে নিয়ে গেলে জুয়েলকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়।

বক্স অফিসে চাঙ্গা ‘রাজা শিবাজি’, ৪০ কোটি আয়ের পথে রীতেশ দেশমুখের ছবি

৪৩তম জন্মদিনে তিরুপতি মন্দিরে তৃষার প্রার্থনা, ভোটগণনার দিনে বাড়ল আলোচনার ঝড়

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

রিলস বানাতে গিয়ে ট্রেনের সিট ছিঁড়ে ভিডিও শুট! দুই যুবকের কাণ্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

বাসস্টপে মহিলার পাশে দাঁড়িয়ে হস্তমৈথুন বৃদ্ধের, ভিডিও ভাইরাল

‘সব কার্ড আমার কাছে’, ইরানের সঙ্গে যুদ্ধের আবহে ছবি পোস্ট করে কোন বার্তা ট্রাম্পের?

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

হঠাৎই উধাও জিও-র ২০৯ টাকার প্ল্যান! কেন এমন সিদ্ধান্ত?

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা