কুলতলিতে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, কুলতলি : প্রতিদিনের মতোই ছিল দিনটা। টিউশন থেকে ফিরে মা-বাবার পাশে বসে রাতের খাবার খেয়েছে কিশোরী। কিন্তু তার কয়েক মুহূর্ত পরেই বদলে গেল গোটা জীবনাটা। বাবা-মায়ের সঙ্গে খাবার খাওয়ার সময় কেউ ঘুণাক্ষরেও টের পাননি মেয়ের মনে কি চলছে। রাতেই ঘর থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ কোস্টাল থানার পশ্চিম দেবীপুর এলাকায়।

জানা গিয়েছে, কুলতলি এলাকার বাসিন্দা বছর তেরোর ওই নাবালিকা দেবীপুর এইচএম বিদ্যাপীঠের সপ্তমশ্রেণির ছাত্রী। টিউশন থেকে বাড়ি ফিরে রাতে বাবা-মায়ের পাশে বসে একসঙ্গে খাবারও খেয়েছে সে। তাকে দেখে অস্বাভাবিক বলে মনে হয়নি পরিবারের। খাওয়ার পরে বিশ্রাম নিতে নিজের ঘরে যায় নাবালিকা। বেশকিছুক্ষণ কোনও সাড়া না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। তাতেই সন্দেহ হয় পরিবারের লোকদের। দরজা খুলে ঘরে ঢুকতে হতবাক হয়ে যান সকলে। ঘরেই ঝুলন্ত অবস্থায় নাবালিকাকে দেখা যায়।

নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই নাবালিকাকে মৃত ঘোষণা করে। নাবালিকার এই মৃত্যুতে হতবাক সকলেই। হঠাৎ কী কারণে এতবড় পদক্ষেপ সে নিল, তা জানার চেষ্টা চলছে। কেউই বুঝে উঠতে পারছেন না, স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও কীভাবে এই ধরনের সিদ্ধান্ত নিল সে। নাবালিকার  অকাল মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। হতবাক প্রতিবেশীরা। বাড়ির মেয়ের এই চরম সিদ্ধান্তে দিশা খুঁজে পাচ্ছে না পরিবারও। কেন এই ঘটনা ঘটাল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরাও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের সদস্য থেকে স্কুলের শিক্ষক ও বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন্ধুদের সঙ্গে কোনও অশান্তি হয়েছিল কিনা, টিউশনে যাওয়ার পর সেখানে কিছু হয়েছে কিনা, বা টিউশন থেকে ফেরার পথে কিছু ঘটেছে কিনা সবটাই জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কুলতলি থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর সবটা জানা যাবে।

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রধানমন্ত্রীর মোদির সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী