মোবাইল দেখা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া, উদ্ধার একজনের দেহ

মোবাইল ফোন দেখা নিয়ে দুই ভাইয়ের মধগ্যে ঝগড়া। আর তার পরেই ঘর থেকে উদ্ধার হল এক ভাইয়ের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোন দেখা নিয়ে দুই ভাইয়ের মধগ্যে ঝগড়া। আর তার পরেই ঘর থেকে উদ্ধার হল এক ভাইয়ের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির আমগুরি ভাদুর এলাকায়। এমন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।

মৃত কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মোবাইল দেখা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। মোবাইল কে দেখবে তা নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। সকালের এই ঘটনার পর ঘর থেকে এক ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে মৃত কিশোর আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ত। এদিন ঘরে তার মায়ের শাড়ি গলায় পেঁচানো অবস্থায় ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঝুলন্ত অবস্থায় ওই কিশোরের দেহ পরিবারের লোকজনের নজরে এলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নামানো হয়। এরপর তড়িঘড়ি চিকিৎসার জন্য ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

বুধবার সকাল থেকেই জলপাইগুড়িতে এমনিতে প্রবল বৃষ্টি চলছিল। আর তার জেরে গৃহবন্দি প্রায় সকলে। সেই সময় মোবাইল দেখা নিয়ে দুজনেই বায়না করে। এই ঘটনা নিয়ে মৃত কিশোরের দাদু ননীগোপাল মণ্ডল বলেন, ‘সকালে দুই ভাইয়ের মধ্যে মোবাইল নিয়ে ঝগড়া হয়। এরপরেই এই ধরনের ঘটনা। আমাদের মনে হচ্ছে মোবাইল নিয়ে ঝগড়ার কারণে ও এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে।’

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর