সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: সংরক্ষণ নিয়ে এনডিএ-র শরিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে লড়াই। এবার সংরক্ষণ নীতির পুনর্বিবেচনার দাবি জানানোয় কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাজির ইস্তফা দাবি করে বসলেন মোদি মন্ত্রিসভার সদস্য তথা লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান। শুধু জিতনরাম মাজির-ই নয়, তাঁর ছেলে তথা বিহারের মন্ত্রী সন্তোষ কুমার সুমনের ইস্তফাও দাবি করেছেন তিনি। দুই জোট শরিক দলের লড়াই প্রকাশ্যে এসে পড়ায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

ঘটনার সূত্রপাত তফশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত কোটার মধ্যে উপ-শ্রেণিবিভাগের বিষয়টিকে সমর্থন জানিয়েছেন হিন্দুস্থান আওয়াম মোর্চার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাজি ও তাঁর ছেলে তথা বিহারে এনডিএ সরকারের মন্ত্রী সন্তোষ কুমার সুমন। উপকোটা চালুর পক্ষে সওয়াল করে দুজনে বলেছেন, ‘সংরক্ষণ নীতির পুনর্বিবেচনা করার সময় এসে গিয়েছে। সংরক্ষণের ফায়দা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের কাছে পৌঁছানো উচিত। আমরা সংরক্ষণ নীতি বাতিলের দাবি জানাচ্ছি না। কিন্তু এটা অস্বীকারের কোনও জায়গা নেই যে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের কাছেই সংরক্ষণের সুবিধা পৌঁছেছে। পাসোয়ান ও রবিদাস সম্প্রদায় সংরক্ষণের সুফল ভোগ করে চলেছে।’

জিতনরাম ও তাঁর ছেলের এমন মন্তব্যে তেলেবেগুনে জ্বলে উঠেছেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস) নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। শনিবার (২৯ অগস্ট) সাংবাদিকদের তিনি বলেন, ‘যদি জিতনরাম মাজি ও সন্তোষ কুমার সুমন সংরক্ষণের ক্রিমি লেয়ার ও উপ কোটার পক্ষে সওয়াল করেন, তাহলে প্রথমে ওঁদের কেন্দ্র ও রাজ্যের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়া উচিত।’

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইঁদুরকে তাড়া করে হাসপাতালের অপারেশন থিয়েটারে পৌঁছে গেল সাপ, তার পর…

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের

পুজোর আগে নবান্নর কাছে একাধিক প্রতিমা ভাঙচুর ঘিরে চাঞ্চল্য! গ্রেফতার ১