রায়দিঘিতে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের গণনার দিন মঙ্গলবার রাতে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল কর্মীর নাম নাম বিপ্লব হালদার (৩৫)। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কাশিনগর গ্রামপঞ্চায়েতের চাঁদপাশা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। বুধবার বাড়ি থেকে বেশ কিছুটা দূর থেকে বিপ্লবের দেহ উদ্ধার হয়। অভিযোগ, স্থানীয় বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। গেরুয়া শিবির জয়ী হওয়ার পর থেকেই শাসক ও গেরুয়া শিবিরের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় অশান্তি। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিপ্লববাবুকে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ তৃণমূলের। জোড়াফুল শিবিরের দাবি, এলাকায় তৃণমূলের সংগঠন গড়ে তোলার পিছনে অন্যতম কারিগর ছিলেন বিপ্লব।

অন্যদিকে এই ঘটনার পর বুধবার সকাল থেকে এলাকা থমথমে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি সন্দেহভাজনদের খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ।

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?