মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে নিখোঁজ হওয়া তৃণমূল কর্মী রবীন্দ্রনাথের দেহ উদ্ধার

মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন রবীন্দ্রনাথ সাঁই নামের এক বৃদ্ধ। অবশেষে তাঁর দেহ উদ্ধার হল রেল লাইনের পাশ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন রবীন্দ্রনাথ সাঁই নামের এক বৃদ্ধ। অবশেষে তাঁর দেহ উদ্ধার হল রেল লাইনের পাশ থেকে। সোমবার বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর সভা ছিল। পরিবারের দাবি, সেই সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হন ওই তৃণমূল কর্মী। ওই কর্মীকে খুঁজে পেতে পরিবারের লোকেরা স্থানীয় বিধায়ক ও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু অবশেষে উদ্ধার হল তাঁর মৃতদেহ। মঙ্গলবার সন্ধ্যায় গাংপুরে ওই তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তি সভা শেষ হওয়ার পর বর্ধমান স্টেশন থেকে ট্রেনে উঠে গাংপুরে নামেন। সেখানে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভার দিন তিনি বাসে চড়েই বধর্মানে গিয়েছিলেন। শরীর খারাপের জন্য বেশ কিছুক্ষণ বাসেই বসেছিলেন। কিন্তু সভা শেষ হওয়ার পর দলের কর্মীরা বাসে ফিরে এসে তাঁকে আর খুঁজে পাননি। এর পর তাঁকে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেন তাঁরা। কিন্তু তাঁকে না পেয়ে অবশেষে অন্যান্য কর্মীরা বাড়িতে ফিরে যান। গ্রামে গিয়ে জানা যায় রবীন্দ্রনাথ সাঁই বাড়ি ফেরেননি। এরপর বিভিন্ন এলাকায় খোঁজাখুজি শুরু হয়। আত্মীয়দের বাড়িতেও খবর দেওয়া হয়। কিন্তু কেউই তাঁর খোঁজ দিতে পারেননি।

মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন দেখেন, গাংপুর স্টেশনে এক বৃদ্ধের পচাগলা মৃতদেহ পড়ে রয়েছে। ওই মৃতদেহের পরনের পোশাক দেখে সন্দেহ হয়। পরে খবর পেয়ে তাঁর এক আত্মীয় গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া পরিবারে।

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা