ব্যারাকপুরের কারখানায় বয়লার বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত ১০টি বাড়ি

বয়লার বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্থানীয়রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়লার বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্থানীয়রা। একটি কারখানায় ঘটা এই বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় বেশ কয়েকটি বাড়ি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে প্রায় দেড়টা নাগাদ একটি কারখানা থেকে বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। কারখানায় বয়লার বিস্ফোরণ হয় বলে জানতে পারেন তারা। টিটাগড় ওয়াগন শের বয়লারে বিস্ফোরণ হয়েছে। এর পর বোল্ডারের সঙ্গে ছিটকে পড়ে আগুন। প্রায় ২০০ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে বোল্ডার ও আগুন। বিস্ফোরণের অভিঘাতে বড় বড় পাথরের চাঁই ছিটকে আশপাশের বাড়িগুলিতে এসে পড়ে। বিস্ফোরণের জেরে আগুন লেগে যায় এলাকায়। আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন বাড়িতে। গাছপালাতেও আগুন লেগে যায়। একটি নারকেল গাছের মাথায় দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। সবাই যখন ঘুমে আচ্ছন্ন সেই সময় এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যারাকপুরের বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর,  দীর্ঘদিন পর  কালবৈশাখীর দেখা মিলেছে ব্যারাকপুর এলাকায়। আর সেই ঝড়ের দাপটে্র পরই শনিবার রাতে টিটাগড় ওয়াগন বয়লারে বিস্ফোরণ ঘটে। বড় বড় পাথরের চাঁই স্থানীয় বাড়িগুলিতে ছিটকে পড়ে। এই ঘটনার জেরে প্রায় ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওল্ড ক্যালকাটা রোডে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটেছে। বড় কিছু ঘটেনি। রাতের অন্ধকারে এই বিস্ফোরণের জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এবং কেন এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওই কারখানা থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করা হয়।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর