উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বোল্লা কালী পুজোর প্রস্তুতি শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা। জেলার সদর শহর বালুরঘাট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত ঐতিহ্য ও মাহাত্ম্য সমৃদ্ধ রক্ষা কালী মাতার মন্দির। যা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বোল্লা কালী পুজো(B0lla Kali Puja) ও মন্দির। এখানে মাতা বোল্লা কালী মাতা বলেই সুপ্রসিদ্ধ।

রাসপূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় ও সোমবারে মায়ের বিসর্জন হয়। এই কয়েকদিন যাবত মায়ের পুজোকে ঘিরে বিশাল মেলা হয়। এছাড়াও প্রতি মঙ্গলবার,শুক্রবার, শনিবার মায়ের পুজো হয়। এই মেলা উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও ঐতিহ্যপূর্ণ। দুই দিনাজপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও রাজ্য, এমনকি বাংলাদেশ(Bangladesh) থেকেও বহু মানুষ এই মেলা দেখতে আসেন। কথিত আছে, জনৈক এক ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন ও প্রতিষ্ঠা করে নিত্য পূজা শুরু করেন। এই সময়ে মাকে ‘মরকা কালী’ বলে অভিহিত করা হত। প্রতি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হত মায়ের বিশেষ পূজা(Special Puja)। এরপর ইংরেজ আমলে স্থানীয় জমিদার মুরারিমোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ঘটনাক্রমে বহু গ্রামবাসী(Villages) সহ তাঁকে গ্রেফতার করা হয়। তখন তিনি মড়কা কালী মায়ের কাছে প্রার্থনা করেন। তিনি বেকসুর খালাস পান। জ্যৈষ্ঠ মাস আসতে দেরি থাকায়, সেই সময় তিনি ধার্য করেন যে, রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের পুজো করবেন।

সেই থেকে দেবীর বাৎসরিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সালটা ১৯২০। মা তখন থেকে রক্ষা কালী নামে পরিচিত হন। তখন ছোট করে পূজা হলেও কালে কালে পূজার বহর ও কলেবর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সাড়ে সাত হাত মাতৃমূর্তি পূজিত হন। কয়েক হাজার পাঁঠাবলি ও একটি মহিষ বলি হয়। প্রায় ১৪ কেজি সোনার(Ornaments) গহনায় মায়ের প্রতিমা সজ্জিত হয়। বহু ভক্ত মানত করা ছোট ছোট কালী মূর্তিতে পূজা দেন ও বাতাসা নৈবেদ্য অর্পণ করেন। স্থানীয় মুসলিমরাও হিন্দুদের সাথে মায়ের উদ্দ্যেশ্যে পুজো দেন। বল্লভ মুখোপাধ্যায় বলে কোনো জমিদারের নাম থেকে অঞ্চলটির নাম হয় বোল্লা। বোল্লা গ্রামে অবস্থিত রক্ষা কালী মাতা ‘বোল্লা রক্ষা কালী’ বা ‘বোল্লা কালী’ নামে ভক্ত মহলে সুপ্রসিদ্ধ। আর সে থেকেই বোল্লা কালী মাতার পুজো হয়ে আসছে ভক্তি ও শ্রদ্ধা সহ। চলতি বছরের নভেম্বর মাসে রাস পূর্ণিমার পরের শুক্রবার বোল্লা পুজো। হবে যাকে ঘীরে এলাকা সহ সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা(Dakhindiajpur District) উৎসব মুখরিত হয়ে উঠবে । বোল্লা মন্দির প্রাঙ্গনে বসবে মেলা। বোল্লা কালীর হাতে থাকছে আড়াই টনের সোনার রামদা, এবং মন্দিরের সমস্ত অলংকার। এই পুজোকে ঘিরে পুজো প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের কয়েকশো পুলিশ প্রহরায় থাকবে। পাশাপাশি মন্দির ও মেলা চত্বর সিসিটিভির আওতায় থাকছে। হাতে মাত্র আর প্রায় দেড় মাস তার আগে প্রতিবছরের ন্যায় বোল্লা এলাকায় মায়ের পুজো ও মেলাকে ঘিরে যে সম্প্রতির মেলবন্ধন ঘটে তারই অপেক্ষায় অপেক্ষারত এলাকাবাসী সহ দক্ষিণ দিনাজপুর জেলার মানুষরা। বোল্লা(Bolla) এলাকায় সকল শ্রেনীর মানুষদের পুজো নিয়ে ব্যাস্ততা এখন তুঙ্গে । আর দেড় মাস আগে থেকেই চলছে তা নিয়ে জোর কদমে প্রস্তুতি।

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলির ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট