বালি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ? বোলপুরের আইসি’র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : অনুব্রত মণ্ডলের পাশাপাশি বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধেও শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। তাঁর মোবাইল তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। লিটন হালদারের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল সহ অনেকেই একাধিক অভিযোগ তুলেছিলেন অনেক আগেই। তাঁর বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে। তোলাবাজিরও অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সত্যিকী তাঁর সঙ্গে যোগ রয়েছে বালি মাফিয়াদের?এই সকল  অভিযোগের জেরেই শুরু বিভাগীয় তদন্ত।

অনুব্রত মণ্ডলের হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। নিটন হালদারকে দেওয়া হুমকির রেকর্ড কীভাবে ফোন কলের ভাইরাল হলো, সবটাই নজরে রেখেছে তদন্তকারীরা। এই বিষয়ে জানার জন্য বীরভূমের পুলিশ সুপারের যোগাযোগের চেষ্টা করা হয়েছে।

সূত্রের খবর, ২ বছর আগে সিআইডি থেকে বদলি হয়ে বোলপুর থানায় যান লিটন হালদার। ওই সময়ে তিহাড়ে ছিলেন অনুব্রত। জামিনে মুক্তি পেয়ে বীরভূমে ফিরে স্বমহিমায় কেষ্ট। লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। দলের থেকে কড়া বার্তা পেয়ে ক্ষমাও চেয়েছেন অনুব্রত। এই প্রসঙ্গে অনুব্রতর বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিশও পাঠিয়েছে পুলিশ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন তিনি। এই প্রসঙ্গে উঠেছে লিটন হালদারের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা। কেউ কোনও সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে লিটল হালদারের বিরুদ্ধে।

এরপরেই এক অনুব্রত নয়, কেষ্টর সঙ্গে তদন্তকারীদের আতশকাঁচের তলায় লিটন হালদারও। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করে দেখতে চাইছেন তদন্তকারীরা।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই