বোলপুরে চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাত শিশুর মৃত্যু,তুমুল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: চিকিৎসাতে গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে  উত্তেজনা বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন রোডের উপর অনন্যা বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। বীরভূমের বোলপুর পৌরসভার(Bolpur Municipality) হাটতলার বাসিন্দা রুমা সাউ। গত ১৯ শে ফেব্রুয়ারি বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্যা বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন। সেদিনই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। রুমা সাউ ও তার পরিবারের অভিযোগ, পুত্র সন্তানের জন্ম হওয়ার পর থেকে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কিছুই হচ্ছিল না। শিশুটির দেহের বেশ কিছু অংশ সংক্রমনের ফলে লাল হয়ে যাচ্ছিল।

বলা সত্ত্বেও কোন গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। দিন কয়েক পর ছুটিও দিয়ে দেয়। হাটতলার বাসিন্দা গৃহবধূ বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে শুরু হয় শিশুর শারীরিক স্বাস্থ্যর অবনতি। তড়িঘড়ি তারা বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সদ্যজাত শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে(Bardhaman Hospital) স্থানান্তরিত করা হয়। সেখানেই নাকি শিশুটির মৃত্যু হয়। পরিবারের দাবি, বোলপুরে শান্তিনিকেতন রোডের উপর অনন্যা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকে যদি চিকিৎসা ঠিকঠাক করতো তাহলে আজ এই শিশুটির অকাল মৃত্যু হত না।

এই অভিযোগে এদিন রুমা সাউ(Ruma Shaw) তার পরিবার হাসপাতালে যায়। হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসা। বিরাট উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে বোলপুর থানার(Bolpur P.S.) পুলিশ। পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি হোক। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে কোন সদুত্তর দিতে পারেননি।

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

‘জ্ঞানেশ কুমারকে পদ্ম বিভূষণ দেওয়া উচিত’, মুখ্য নির্বাচন কমিশনারের পাশে শমীক

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর