নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের ফলাফলের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। তারপর থেকে রাজ্যজুড়ে দফায় দফায় বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে নৈহাটি পুরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের রাধাবল্লভ রোড এলাকায় রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে চারটি তাজা বোমা ও বোম তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (১২ মে) রাধাবল্লভ রোড এলাকার পরিত্যক্ত কোয়াটারের পাশে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখেন। তারপরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘিরে ফেলা হয় এলাকা। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে জানা যায়। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করেছিল, তার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ।

এলাকার এক বাসিন্দা বলেন, ‘রেলের ঘর হলেও এখানে বাইরের ছেলেরা এসে আড্ডা মারত। আর সেখান থেকে এই বোমাগুলি উদ্ধার হয়েছে। তবে আমরা বুঝতে পারছি না বোমাগুলি কারা এখানে রেখে গেল। যারা এখানে আসা-যাওয়া করে, তারা এই কাজ করে থাকতে পারে৷ না-হলে অন্য কেউ ফেলে রেখে গিয়েছে।‘

প্রসঙ্গত, সোমবার (১১ মে) জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বিবেক নগর এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে খবর,  সোমবার সকালে সব্জি আনতে যাওয়ার সময় স্থানীয় এক বাসিন্দার নজরে আসে তিনটি সকেট বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপর এলাকা ঘিরে ফেলে বোমা নিষ্ক্রিয়ের কাজ শুরু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা