নদিয়ায় চাষের জমিতে উদ্ধার সকেট বোমা, বর্ধমানে সেনাকর্মীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: নদিয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়ায় ফাঁকা চাষের জমি থেকে উদ্ধার সকেট বোমা। প্রতিদিন মতো বৃহস্পতিবার সকালে চাষের জমিতে জল দিতে যায় বড় আন্দুলিয়ার বাসিন্দা মুজিবর মণ্ডল। চাষের জমিতে পাতা পরিস্কার করা সময় একটি লাইলন ব্যাগ দেখতে পায় সে। কাছে গিয়েই দেখে ব্যাগের ভিতরে সকেট বোমা রয়ছে। সাথে সাথে গ্রামের পঞ্চায়েত সদস্যকে খবর দিলে খবর দেওয়া হয় চাপড়া থানায়।ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ এসে সকেট বোমাগুলিকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগের ভেতরে ছটি সকেট বোমা রাখা ছিল।

পুলিশের প্রাথমিক অনুমান, চাপড়া থানার(Chapra Police Station) বিভিন্ন এলাকায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তাই পুলিশের হাত থেকে বাঁচতে এই বোমাগুলোকে ফাঁকা মাঠের পরিত্যক্ত জায়গায় কেউ রেখে যেতে পারে। ইতিমধ্যেই বোমাগুলোকে উদ্ধার করেছে চাপড়া থানার পুলিশ। বোমাগুলোকে উদ্ধারের পাশাপাশি তদন্ত ও শুরু করেছে পুলিশ। এদিকে মৃত এক সেনা । বর্ধমানে দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স(Army Ambulance)। বৃহস্পতিবার সকালে হুগলির গুড়াপ থানার অন্তর্গত কংসারিপুরে জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। গাড়িতে থাকা ছয় জনকেই উদ্ধার করে বর্ধমান অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় হুগলি জেলা গ্রামীণ পুলিশ।

জানা গেছে, সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা ৬ জনকে উদ্ধার করে অনাময় হাসপাতালে পাঠালে সেখানেই হাবিলদার রাকেশ কুমারকে মৃত ঘোষণা করা হয়। আহত অবস্থায় চালক রাজধারী যাদব এবং সহকারী চালক প্রদীপ কুমারকে অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন রাজেন্দ্র পাল, যশপাল সিং, রাজেশ কুমারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের