পরপর দু’দিনে ৮০০ বোমা উদ্ধার ময়নায়, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

এক রাতের ব্যবধানে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ময়নায়। রবিবার বম্ব স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি নিষ্ক্রিয় করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের বোমা উদ্ধার হল পূর্ব মেদিনীপুরের ময়না এলাকায়। এক রাতের ব্যবধানে আবার বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। রবিবার সাতটি ড্রামে প্রায় ৩০০ বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতে ঘটনাস্থলে পৌঁছন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আবুবক্কর টিটি।

শনিবার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের গোড়ামাহাল গ্রামে ১০টি ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। প্রায় এক ৫০০বোমা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সেই বোমাগুলি রবিবার নিষ্ক্রিয় করা হয়। শনিবার বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাওয়ায় আর সেই কাজ হয়নি। রবিবার বম্ব স্কোয়াডের আধিকারিকরা আসার পর এদিন সকালে ফের একবার আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তারপর সেখানে বাঁশ বাগান এবং পানের বরোজ থেকে সাত ড্রাম বোমা উদ্ধার হয়। সেই বোমাগুলিকেও এদিন নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার বম্ব স্কোয়াড ও বিশল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে বোমা গুলি নিষ্ক্রিয় করে। এলাকাকে নিরাপত্তায় মুড়ে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫০০ টি বোমা রবিবার নিষ্ক্রিয় করা হচ্ছিল। তার মাঝে আবার ৩০০টি বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এত বিপুল সংখ্যক বোমা কোথা থেকে এলো। তা বুঝে উঠতে পারছে না কেউ। কারা এই বোমা মজুত করল? কী উদ্দেশ্যে এত বিপুল পরিমান বোমা মজুত করা হল? কবে থেকে এই বোমা মজুত করার কাজ চলছে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় আগামী কয়েকদিন তল্লাশি চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো