এই মুহূর্তে

গুজরাতের বহু স্কুল-আদালতে বোমা রাখার হুমকি ই-মেল, বাংলা থেকে গ্রেফতার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের একাধিক আদালত ও স্কুলে বোমা রাখার হুমকি ই-মেল পাঠানোর অভিযোগ, তাতেই মিলল বাংলা যোগ। এবার বাংলা থেকে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল আমেদাবাদ থানার পুলিশ। দিন কয়েক আগেই দিল্লি, গুজরাত-সহ একাধিক স্কুল-আদালতে বোমা মারার হুমকি ইমেল পাঠানোর খবর মিলেছিল। এমনকি কলকাতা-সহ রাজ্যের একাধিক আদালত ও পোস্ট অফিসেও এই ধরনের ই-মেইল পাঠানোর অভিযোগ পাওয়া গিয়েছিল। তা নিয়ে যথেষ্ঠ আতঙ্কও ছড়িয়ে ছিল। কিন্তু পরে সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার জানান, এই মেইল গুলো ভুয়ো। কোনও বোমার হদিশ পাওয়া যায়নি। কিন্তু তারপরেও আসানসোল-সহ বাংলার আরও বেশ কয়েকটি আদালতে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল।

হুমকি মেইল পাঠানো হয়েছিল কলকাতার একাধিক পাসপোর্ট এবং পোস্টঅফিসগুলোতেও। কিন্তু তখনও বোমার কোনও হদিশ মেলেনি। তবে এই সব হুমকি ই-মেইল পাঠানোর সঙ্গে সৌরভ বিশ্বাসের কোনও যোগ রয়েছে কিনা, সেটাই খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা। তবে আমেদাবাদ পুলিশ জানিয়েছে, শুধু গুজরিত নয়, দেশের বিভিন্ন জায়গাতে হুমকি ইমেল পাঠানোর ঘটনায় সৌরভের যোগ রয়েছে। সম্প্রতি কলকাতা-সহ পশ্চিমবঙ্গের একাধিক আদালত, পাসপোর্ট অফিসে হুমকি ইমেল পাঠানো হয়েছিল। যা রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল। এই খবর পাওয়া মাত্রই আদালত-পাসপোর্ট অফিস খালি করে দেওয়া হয়।

লোকজনের মধ্যে ছোটাছুটি পড়ে যায়। কিন্তু তল্লাশি চালিয়ে কোনও বোমার হদিশ মেলেনি। তবে হুমকি ইমেইল গুলি কে পাঠিয়েছিল? তা নিয়ে সৌরভকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী অফিসাররা। তদন্তে জানা গিয়েছে, বিন ব্যবহার করে বিদেশের সার্ভারের মাধ্যমে গুজরাতে হুমকি ইমেইল পাঠানো হয়েছিল। গুজরাতের ৬ টি আদালতে ও এক জনের বেশি সরকারি ও বেসরকারি স্কুলে হুমকি মেল পাঠানো হয়েছিল। সবটাই অভিযুক্ত সৌরভ বিশ্বাসের বলে জানিয়েছে আমেদাবাদ পুলিশ। তাই রাজ্যের একাধিক আদালত-পোস্টঅফিস-পাসপোর্ট অফিস গুলিতে হুমকি ইমেইল পাঠানোর নেপথ্যে সৌরভ আছে কিনা তা তদন্ত করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ