বাড়ির সামনেই বোমাবাজি, প্রতিবাদ করায় বন্দুকের বাঁট দিয়ে মার

প্রতিবাদ করায় দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে মারে মাথায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি:  বকটুই- ঝালদা কাণ্ডের পর রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার হয়েছিল ব্যাপক আগ্নেয়াস্ত্র ও বোমা। সেই সময় বীরভূম থেকেও পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয়েছিল তাজা বোমা (Bomb)। তারপর ফের বোমাবাজির অভিযোগ উঠল বীরভূমে। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে প্রতিবাদ করায় দুষ্কৃতীরা বন্দুকের বাঁট দিয়ে মারে মাথায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ (Police) ।

রবিবার বীরভূমের মুরারইয়ের বাড়শার কাশিমনগরে বোমাবাজি হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা মহম্মদ শেখের বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, মহম্মদ শেখ ও তাঁর বাড়ির সদস্যরা প্রতিবাদ করলে সেখানেই দুষ্কৃতীরা শুরু করে বন্দুকের বাঁট দিয়ে মারধর। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। খবর যায় স্থানীয় থানায়। মুরারই থানার পুলিশ এসেছে ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছেন এসডিপিও। মোতায়েন রয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। তাদের খোঁজে চলছে জোরদার তল্লাশি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানতে চাওয়া হচ্ছে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত। কেন বোমাবাজি করা হল, তা নিয়েও চলছে জেরা। প্রতিবাদ করা হলে সাতসকালে বন্দুকের বাঁট দিয়ে মারার সাহস হল কী করে তা নিয়েও উঠছে প্রশ্ন।

এদিন, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের একটি গ্রামেও বোমাবাজির অভিযোগ ওঠে শনিবার। ঘোলঘরিয়া এলাকায় মদ নিয়ে দুই ব্যক্তির বচসাকে কেন্দ্র করেই বোমা মারার অভিযোগ। পুলিশ সূত্রে জানানো হয়ছে, যা বিস্ফোরণ হয়েছে তা আদৌ বোমা নয়, সাধারণ বাজি। তা বাজারজাত বাজি বলেও জানা গিয়েছে।

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের