বনগাঁ দক্ষিণের তৃণমূল প্রার্থীর জন্য তৈরি হলো বিশেষ ‘থিম সং’

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটের আগে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে প্রচারের কৌশলে নতুনত্ব আনল তৃণমূল। প্রচলিত সভা, মিছিল বা বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি এবার প্রার্থী ঋতুপর্ণা আঢ্যর হয়ে প্রচারে ব্যবহার করা হচ্ছে একটি বিশেষ থিম সং। দলের নেতৃত্বের দাবি, এই গানই এখন ভোটপ্রচারের অন্যতম কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। যার মাধ্যমে দ্রুত সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। 

মাত্র ২৬ বছর বয়সী এই প্রার্থী শুরু থেকেই আগ্রাসী প্রচারে নেমেছেন। তাঁর প্রচার গাড়ি থেকে শুরু করে পাড়ার মোড় কিংবা ছোটখাটো সভা সব জায়গাতেই বাজছে সেই থিম সং। সংক্ষিপ্ত, ছন্দময় এবং সহজ ভাষায় তৈরি এই গানে তুলে ধরা হয়েছে স্থানীয় উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং কাজের ভিত্তিতে ভোট চাওয়ার বার্তা। তৃণমূলের মতে, দীর্ঘ রাজনৈতিক ভাষণের বদলে এই ধরনের স্লোগানধর্মী গান ভোটারদের মনে সহজে জায়গা করে নেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শিয়ালদহ ডিভিশনের সবথেকে নোংরা স্টেশনের নাম জানেন? শুনলে চমকে যাবেন

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই পদ্ধতি আধুনিক বা ‘হাইটেক’ প্রচারের অংশ, যেখানে বার্তাকে পুনরাবৃত্তির মাধ্যমে মানুষের মনে গেঁথে দেওয়া হয়। একই সঙ্গে মাঠপর্যায়ের প্রচারও এই থিম সংয়ের সুরেই এগোচ্ছে, যা প্রার্থীর প্রচারকে আরও আকর্ষণীয় করে তুলছে। যদিও এই নতুন কৌশলকে ততটা গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের স্থানীয় নেতৃত্বের কটাক্ষ, গান দিয়ে ভোেট জেতা যায় না, বাস্তব কাজই শেষ কথা বলে। তাঁদের দাবি, মানুষের মনে ইতিমধ্যেই পরিবর্তনের ইচ্ছা তৈরি হয়েছে এবং তৃণমূলের এই নতুন কৌশল শেষ পর্যন্ত ‘বুমেরাং’ হতে পারে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ