শিয়ালদহ ডিভিশনের সবথেকে নোংরা স্টেশনের নাম জানেন? শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব রেলের সাম্প্রতিক পরিচ্ছন্নতা অভিযানে সামনে এল উদ্বেগজনক তথ্য। শিয়ালদহ ডিভিশনের সবচেয়ে অপরিষ্কার স্টেশন হিসেবে চিহ্নিত হয়েছে সন্তোষপুর এবং বাঘা যতীন। রেলের এনভায়রনমেন্ট অ্যান্ড হাউসকিপিং ম্যানেজমেন্ট বিভাগের পরিচালিত এই অভিযানে দেখা গেছে, ওই দুই স্টেশনে বিপুল পরিমাণ আবর্জনা জমে ছিল।

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশন এলাকায় প্রায় ৪,০০০ বর্গফুট জায়গা থেকে ৫০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। কিন্তু সন্তোষপুর ও বাঘা যতীন স্টেশনে একই পরিমাণ এলাকা থেকে প্রায় ১০০ টন করে আবর্জনা পরিষ্কার করা হয়েছে, যা পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট করে।অভিযানের আওতায় ডিভিশনের আরও বেশ কয়েকটি স্টেশন থেকে বড় পরিমাণ বর্জ্য সরানো হয়েছে। মগরাহাট স্টেশন এলাকায় ২,০০০ বর্গফুট জায়গা থেকে ৩৫ টন আবর্জনা পরিষ্কার করা হয়েছে। পাতিপুকুর ও টালা স্টেশন থেকে ৩০ টন করে বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়া বিধাননগর ও কলকাতা স্টেশন থেকে ২০ টন করে আবর্জনা সরানো হয়েছে।

লেকগার্ডেন ও সোদপুর স্টেশন থেকে ১০ টন করে বর্জ্য পরিষ্কার করা হয়েছে। সোনারপুর থেকে ৬ টন এবং হালিশহর ও আগরপাড়ায় ৫ টন করে আবর্জনা সরানো হয়েছে। নিউ গড়িয়া স্টেশন এলাকাতেও প্রায় ৮০০ বর্গফুট জায়গা থেকে ৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। শিয়ালদহ ডিভিশন জুড়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ‘ব্ল্যাক স্পট’ বা ময়লার ভাগাড়গুলিকে লক্ষ্য করেই এই বিশেষ অভিযান চালানো হয়। মোট ২৫,০০০ বর্গফুটেরও বেশি এলাকা থেকে ৪০০ টনের বেশি আবর্জনা সরিয়ে রেলের জমি উদ্ধার করা হয়েছে।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, রেল চত্বরকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা বন্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতে উদ্ধার হওয়া এলাকাগুলিতে বৃক্ষরোপণ করে পরিবেশ আরও উন্নত করার পরিকল্পনাও রয়েছে।

১১০০ দিন ধরে কারাগারে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, অবিলম্বে চিকিৎসার দাবি ছেলের

রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক! ক্ষোভে ভয়ঙ্কর কাণ্ড চালকের

‘আর তাঁর সঙ্গে অভিনয় করা হবে না’, বিজয়ের ছবি থেকে বাদ পড়ে কান্নায় ভেঙে পড়লেন আনন্দী

‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

রাসবিহারী বসুর ভিটেয় গণশৌচাগার, বুলডোজার অ্যাকশনের দাবি বিজেপি বিধায়কের

‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু