বীরভূমে ফের অপহরণের অভিযোগ, ১৩ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্র

নিখোঁজ কিশোরের পরিবারে অভিযোগ গত ১৩ দিন ধরে নিখোঁজ তাদের সন্তান। ইতিমধ্যে নানুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে কিশোরের পরিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণের অভিযোগ উঠল। ঘটনাস্থল সেই বীরভূম। নিখোঁজ কিশোরের পরিবারে অভিযোগ গত ১৩ দিন ধরে নিখোঁজ তাদের সন্তান। ইতিমধ্যে নানুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে কিশোরের পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম, আশরাফুল হক। অষ্টম শ্রেণির ছাত্র সে। ১৪ বছর বয়স তার। বীরভূম জেলার নানুর থানা এলাকার আগোড়তর গ্রামের বাসিন্দা ওই কিশোর। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৩ দিন আগে মায়ের সঙ্গে একটি বিয়েবাড়িতে গিয়েছিল আশরাফুল। বিয়ে বাড়ি থেকে নিজের বাড়িতেও ফিরে এসেছিল সে। সেই দিন ফোনে মায়ের সঙ্গে কথা হয় তার। ফোনে আশরাফুল তার মাকে জানায়, স্নান সেরে ভাত খেতে বসবে সে এবার। এরপর আবার যখন তার মা আশরাফুলকে ফোন করেন, তখন ফোন বেজে যায়। এরপর তার মা বিয়ে বাড়ি থেকে ফিরে এসে দেখেন ফোন ঘরে চার্জ দেওয়া অবস্থায় রয়েছে। ফোন ঘরে থাকলেও ওই কিশোরকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

প্রতিবেশীরা জানান, সে দিন বেলা ৩টে নাগাদ কাঁধে একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। কিন্তু তার পর থেকে আর কোথাও দেখা যায়নি তাকে। ওই পড়ুয়ার মা আত্মীয়দের বাড়িতে খোঁজ নেওয়া শুরু করেন। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। এরপর নানুর থানায় নিখোঁজ ডায়েরি করে করেন নিখোঁজ কিশোরের পরিবার। পরিবারের দাবি, তাদের ছেলেকে অপহরণ করা হয়েছে। অন্যদিকে অভিযোগ পাওয়ার পর আশরাফুলের খোঁজ শুরু করেছে পুলিশ। ওই ছাত্রকে কেউ অপহরণ করেছে নাকি, অন্য কোনও কারণে নিখোঁজ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের