বোনকে কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত দাদা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবাদ করলেই এখন বিপদ। প্রতিবাদীকে হেনস্থা করা এখন যেন নিয়মে দাঁড়িয়ে গিয়েছে। এই যেমন প্রতিবাদ করেই আক্রান্ত হলেন সুমন সাহা নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, তাঁর বোন ও বোনের বন্ধূকে কটূক্তি করছিল কিছু যুবক। তারই প্রতিবাদ করে হেনস্থার শিকার হতে হল সুমন সাহাকে। সুমন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ডাক্তার সুমন সাহার মাসতুতো বোন অংশুমিতা পাল ও তার বন্ধু ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন। কালীপুজোর পরের দিন, চারদিক আলোকমালায় সজ্জিত। তাই ভেবেছিলেন নিশ্চিন্তে ঠাকুর দেখা যাবে। কিন্তু হল উল্টো। বাড়ি থেকে কিছু দূরে যেতেই কয়েকজন যুবক তাঁদের উদ্দেশ্য করে কটুক্তি শুরু করে। অংশুমিতা ও তাঁর বন্ধু প্রতিবাদ করেন। তাতে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অংশুমিতার দাদা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর সুমন সাহা। বোনকে বাঁচাতে এসে তিনি ওই যুবকদের সঙ্গে এক কথা দুকথায় জড়িয়ে পড়েন। তারপরই দুষ্কৃতীরা সুমনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষই খবর দেন পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। যদিও ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্তরা। পরবর্তীতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবতী অংশুমিতা । পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ তল্লাশি চালানো হচ্ছে। এলাকাবাসীর দাবি পুলিশ দোষীদের ধরে শাস্তি দিক। মেয়েরা বাইরে বেরোলেই কেন তাঁদের কটূক্তির শিকার হতে হবে, কেন প্রতিবাদ করলেই কপালে জুটবে মার, প্রশাসনের কাছে এসব প্রশ্নের উত্তরও চাইছেন তাঁরা।  

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

Asian Games 2026: চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনার পদক জিতল ভারতের মেয়েরা

5G ব্যবহারকারীদের জন্য মাত্র ৫১ টাকায় দারুণ সুযোগ দিচ্ছে Jio

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন