অর্জুন গড়ের রাস্তায় তরুণীকে প্রকাশ্যে কোপ

কেন কোপানো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দুষ্কৃতীরা পলাতক। তবে এই ‘হামলা’ কাণ্ডে জড়িত সন্দেহে ১ জনকে আটক করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাটপাড়ায় পথচলতি তরুণীকে প্রকাশ্যে কোপানো হল। পুলিশ (POLICE) সূত্রে খবর, শনিবার বিকেলে ওই তরুণীর ওপর চড়াও হয় বেশ কয়েকজন। তারপর রাস্তায় ফেলে চালানো হয় এলোপাথাড়ি কোপ। এই ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ফেলে কোপানোর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটিনাটি ঘটেছে ভাটপাড়ার কলাবাগান এলাকায়। তরুণীকে বেশ কয়েকজন দুষ্কৃতী কোপাতে শুরু করলে ওই তরুণী আর্তনাদ করতে করতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী পেশায় আশাকর্মী। মর্মান্তিক ঘটনার পরে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাতে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে। চিকিৎসাধীন তরুণীর (২৫) অবস্থা আশঙ্কাজনক।

 কিন্তু কেন কোপানো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। দুষ্কৃতীরা পলাতক। তবে এই ‘হামলা’ কাণ্ডে জড়িত সন্দেহে ১ জনকে আটক করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। স্থানীয় থানা সূত্রে জানা গিয়েছে, তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!